সিলেটে ৪ জুন থেকে পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

সিলেট প্রতিনিধি
৩০ মে ২০২৩, ২১:৪৫আপডেট : ৩০ মে ২০২৩, ২১:৪৫

সিলেটের শাহপরান থানা এলাকার একটি পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে হামলার অভিযোগে ধর্মঘটের ডাক দিয়েছেন মালিকরা। আগামী ৪ জুন থেকে জেলার সব পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন বন্ধ রাখার ঘোষণা দেন তারা।

মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যায় বাংলাদেশ সিএনজি স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি আমিরুজ্জামান চৌধুরী এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘শুক্রবার সিলেট শাহপরান থানার পীরেরবাজারের আর রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে সরকারদলীয় ছাত্র সংগঠনের নামে কয়েকজন দুর্বৃত্ত জ্বালানি কিনতে এসে ক্রেতাদের সা‌রি ভেঙে ফিলিং স্টেশনে প্রবেশ করে। এ সময় স্টেশনের কর্মীরা বাধা দিলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা করে। এতে ফি‌লিং স্টেশনের কয়েক জন কর্মী আহত হন। এ ঘটনার পরদিন ফিলিং স্টেশনের মালিকপক্ষ মামলা করে। কিন্তু প্রথমে পুলিশ মামলা নিতে গড়িমসি করে। এ ছাড়া প্রথম দিনই আসামিরা জামিন পেয়ে যায়। এতে আমরা ফের হামলার আশঙ্কা করছি। তাই দোষীদের বিচারের দাবিতে আমাদের এ ধর্মঘট আহ্বান।’

তিনি আরও বলেন, ‘সিলেটের বিভিন্ন সিএনজি স্টেশন ও পেট্রোল পাম্পে প্রায়ই এভাবে সন্ত্রাসীরা কোনও কারণ ছাড়াই হামলার ঘটনা ঘটায়। এতে পাম্প ও স্টেশন মালিকরা ক্ষতিগ্রস্ত হন। কিন্তু প্রশাসন কার্যত কোনও পদক্ষেপ নেয় না। এসবের প্রতিবাদ হিসেবেও আমাদের এ ধর্মঘট।’

এদিকে, গত রবিবারের বৈঠকে পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনের মালিকরা শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়েরকে প্রত্যাহারের দাবি করেছেন। ওই থানার আওতাধীন এলাকার মধ্যে অবস্থিত আর রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে হামলার ঘটনা ঘটলেও পুলিশ ব্যবস্থা গ্রহণ না করার অভিযোগ করেন তারা।

/এমএএ/
সম্পর্কিত
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
তেলের পর এবার বাড়তে পারে বিদ্যুতের দাম, চাপে ভোক্তারা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম