মানিকগঞ্জে জোড়া খুন মামলার আসামি ২ দিনের রিমান্ডে

মানিকগঞ্জ প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৪২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৪৫

মানিকগঞ্জে দুই মামা খুন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্ধল গ্রামে জোড়া খুনের মামলায় গ্রেফতার হওয়া জহির উদ্দিনের(৬৫)দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার আসামিকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজির করা হলে বিচারক ফারজানা আহমেদ দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
কোর্টের সাব ইন্সপেক্টর তোফায়েল আহমেদ জানান, সিংগাইর থানা পুলিশ আসামির সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করে। কিন্তু বিচারক দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রবিবার সকাল ৮টার দিকে গোবিন্ধল গ্রামে বিদেশ থেকে পাঠানো টাকা আর সম্পত্তির ভাগ বাটোয়ারার জের ধরে একই গ্রামের সামসুল হক পোদ্দারের তিন ছেলে জাহিদুল, আব্দুর রশিদ ও জসিম তার অনুগত লোকজন মামা নান্নু মোল্লা (টেনডল মোল্লা) ও অপর চাচাতো মামা আব্দুল আজিজ মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে।
রবিবার রাতে সিংগাইর থানায় জাহিদুল, রশিদ, জসিমসহ ১৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন নিহত আজিজ মোল্লার স্ত্রী ফরিদা বেগম। রাতে পুলিশ রশিদের শ্বশুর জহির উদ্দিনকে গ্রেফতার করে।

/বিটি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ