ভারত থেকে সোনামসজিদ স্থলবন্দরে এলো ১০৬২ মেট্রিক টন পেঁয়াজ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 
০৬ জুন ২০২৩, ১২:৫১আপডেট : ০৬ জুন ২০২৩, ১৩:১৩

অবশেষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, সোমবার (৫ জুন) আমদানির প্রথম দিনে এ বন্দর দিয়ে ৫৬টি ট্রাকে ১ হাজার ৬২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এর আগে রবিবার পেঁয়াজ আমদানির ঘোষণা দেয় সরকার। 

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ বলেন, ‘সোমবার বিকাল থেকে পেঁয়াজবাহী ট্রাক বন্দরে প্রবেশ শুরু করেছে। আইপি অনুমোদন পাওয়া নথিপত্র পেলেই ট্রাক প্রবেশের অনুমোদন দেওয়া হচ্ছে।’ 

জানা যায়, দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ উৎপাদন হওয়ায় সরকার পেঁয়াজ আমদানি বন্ধ রাখে। ফলে পণ্যটির বাজারে অস্থিরতা দেখা দেয়। আড়াই থেকে তিনগুণ বেড়ে যায় বাজারে পেঁয়াজের দাম। বাজারে ভোক্তা অধিদফতর এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও পণ্যটির দামের লাগাম টানা য়ায়নি।
 
‘সোমবার বিকাল থেকে পেঁয়াজবাহী ট্রাক বন্দরে প্রবেশ শুরু করেছে এদিকে ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে জেলার পাইকারি ও খুচরা বাজারে দাম কমতে শুরু করেছে। বাজার ঘুরে দেখা গেছে, গতকাল যে পেঁয়াজ পাইকারি বিক্রি হয়েছে ৮০-৮৫ টাকা এবং খুচরা বিক্রি হয়েছে ৯০ টাকা। সেই পেঁয়াজ আজ বিক্রি হয়েছে পাইকারি ৭০ টাকা এবং খুচরা বিক্রি হয়েছে ৭২-৭৫ টাকায়। ফলে আমদানির ঘোষণায় একদিনের ব্যবধানেই দাম কমেছে কেজিতে প্রায় ২০ টাকা। 

পেঁয়াজ আমদানিকারক মাসুদ রানা বলেন, ‘সরকার পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়ার পর থেকেই আমরা কার্যক্রম শুরু করি। বিকালের দিকে আমদানি শুরু হয়েছে। কয়েকজন আমদানিকারক পেঁয়াজ আমদানির অনুমোদন পেয়েছে। মঙ্গলবার থেকে পুরোপুরি পেঁয়াজ আমদানি শুরু হবে। আশা করি পেঁয়াজের দাম কমে যাবে।’

আমদানির খবরে পাইকারি ও খুচরা বাজারে দাম কমতে শুরু করেছে সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, ‘আমদানির প্রথম দিনে ১ হাজার ৬২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। আজ থেকে আরও বেশি পরিমাণে পেঁয়াজ আমদানি হবে বলে আমরা আশা করছি।’ 

সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ও পেঁয়াজ আমদানিকারক বাবুল হাসনাত দুরুল বলেন, ‘প্রতি টন পেঁয়াজ ১৫০-২৫০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে ।’ 

দীর্ঘ দুই মাস ২০ দিন বন্ধ থাকার পর সোমবার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সর্বশেষ গত ১৫ মার্চ পেঁয়াজ এসেছিল এই বন্দর দিয়ে। এরপরই বাংলাদেশে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়।

/এসএন/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী