বিদ্যালয়ে অজ্ঞান হয়ে শিক্ষার্থীর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
০৬ জুন ২০২৩, ১৯:০৪আপডেট : ০৬ জুন ২০২৩, ২০:৫৫

কুমিল্লার দাউদকান্দিতে বিদ্যালয়ে বমি করতে করতে অজ্ঞান হয়ে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (৬ জুন) উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদ আল হাসান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম।

মারা যাওয়া শিশুর নাম হাবিবা আক্তার (১২)। সে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং পাশের তিতাস উপজেলার চান্দনাগেরচর গ্রামের জিয়াউল হকের মেয়ে।

প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, ‘হাবিবা সকালে নাশতা না খেয়েই স্কুলে চলে আসে। পৌনে ১১টার দিকে তার মা বিদ্যালয়ে নাশতার জন্য রুটি, ভাজি ও তালের শাঁস দিয়ে চলে যান। হাবিবা শুধু তালের শাঁস খেয়েই ক্লাসে প্রবেশ করে। এরপর  কিছুক্ষণের মধ্যেই তার বমি শুরু হয় এবং সে বমি করতে করতে অজ্ঞান হয়ে যায়। শিক্ষক ও বান্ধবীরা তার মাথায় পানি ঢালেন এবং প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার উন্নতি না দেখে তাকে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকায় নিয়ে যেতে বলেন। কিন্তু পথেই মারা যায় হাবিবা।’

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদ আল হাসান বলেন, ‘তালের শাঁস খেয়ে বমি করতে করতে অজ্ঞান হয়ে যায় ওই শিশুটি। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েও কোনও উন্নতি দেখছিলাম না। তাকে ঢাকায় নিতে বলি। কিন্তু পথেই সে মারা যায়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে আবার নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তীব্র গরমে ওই শিক্ষার্থী মারা গেছে কিনা এমন তথ্য জানতে চাইলে তিনি বলেন, ‘গরমে মারা গেছে এমন কোনও লক্ষণ দেখিনি। এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।’

এদিকে, তীব্র গরমে শিশু হাবিবা মারা গেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে অনেকে। এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, ‘ওই শিশুর মৃত্যু কীভাবে হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া বলা যাচ্ছে না। তবে যাদের বয়স ১৫-এর নিচে তাদের খালি পেটে লিচু ও তালের শাঁস জাতীয় খাবার খাওয়ানো উচিত নয়। এতে মৃত্যুও ঘটতে পারে। এর আগেও মৃত্যুর ঘটনা ঘটেছে। খালি পেটে তালের শাঁস ও লিচু জাতীয় খাবার এই বয়সের শিশু-কিশোরদের অনেকের শরীরে সহ্য হয় না।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
মাজারের দিঘিতে কুমিরের টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানা‘যে রাষ্ট্র শিশুকে বলাৎকার থেকে রক্ষা করতে পারে না, সেই রাষ্ট্র কেন সিনেমা বন্ধের মদত দেয়’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম