মামুনুল হকের পক্ষে আদালতে সাক্ষ্য দিলেন কথিত স্ত্রী ঝরনার ছেলে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ জুন ২০২৩, ২০:৪৯আপডেট : ০৬ জুন ২০২৩, ২২:২০

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় আরও দুজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ জুন) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে তারা সাক্ষ্য দিয়েছেন। আদালতে মামুনুল হকের পক্ষে সাক্ষ্য দিয়েছেন তার কথিত স্ত্রী ঝরনার ছেলে। 

সাক্ষীরা হলেন– মামলার বাদী জান্নাত আরা ঝরনার ছেলে আব্দুর রহমান এবং সংবাদকর্মী এনামুল হক বিদ্যুৎ। 

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন বলেন, ‘আজ আদালতে দুজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। তাদের মধ্যে মামলার বাদী জান্নাত আরা ঝরনার ছেলে আব্দুর রহমান আদালতে বলেছেন, “মামুনুল হক আমার বাবার ঘনিষ্ট বন্ধু। ২০১৮ সালে আমার বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। এরপর আমার মা ঢাকায় চলে যান এবং মামুনুল হকের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়। পরে তারা বৈধভাবে বিয়ে করেন। বিয়ের সময় তাকে জোর-জবরদস্তি করা হয়নি।” এমনকি রয়েল রিসোর্টে ধর্ষণের বিষয়টি অস্বীকার করেছেন তিনি। এতে প্রতীয়মান হয় আল্লামা মামুনুল হক নির্দোষ।’

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ মামুনুল হককে আদালতে আনা হয়েছে। তার বিরুদ্ধে মামলার বাদী জান্নাত আরা ঝরনার ছেলে আব্দুর রহমান এবং সংবাদকর্মী এনামুল হক বিদ্যুৎ সাক্ষ্য দিয়েছেন। সকালে কাশিমপুর কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানো হয়।’

এই মামলায় এখন পর্যন্ত ২২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করা অবস্থায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মামুনুল হককে ঘেরাও করে। পরে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও সমর্থকরা এসে রিসোর্টে ব্যাপক ভাঙচুর চালিয়ে তাকে নিয়ে যান। ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের কথা বলে ধর্ষণের অভিযোগে মামলা করেন তার সঙ্গে থাকা ওই নারী। কিন্তু মামুনুল হক দাবি করেন, ওই নারী তার দ্বিতীয় স্ত্রী।

/এমএএ/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
হেফাজতে ইসলামের মধ্যে কোনও বিভক্তি নেই: মহিবুল্লাহ বাবুনগরী
৪৭, ৭১ ও ২৪-এর চেতনায় রাজনীতির গতিপথ ঠিক করতে হবে: মামুনুল
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম