আগামী বছর জুনের মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা: মামুনুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৫, ২২:১২ আপডেট : ২৫ মে ২০২৫, ২২:১২

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২০২৬ সালের জুন মাসের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, এরপর আর একদিনও প্রধান উপদেষ্টার পদে থাকতে চান না।

রবিবার (২৫ মে) রাতে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মামুনুল হক এ কথা জানান।

মামুনুল হক বলেন, ‘প্রধান উপদেষ্টা জানিয়েছেন, সবার সহযোগিতা পেলে তিনি একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চান। আমরা নির্বাচন-কেন্দ্রিক সুনির্দিষ্ট রোডম্যাপের পাশাপাশি, নির্বাচনের আগে গণহত্যাকারীদের—বিশেষ করে শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার অগ্রগতি ও কমপক্ষে দুই-চারটি মামলার রায় কার্যকর করার দাবি জানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, করিডর, বন্দরসহ কোনও ক্ষেত্রেই দেশের স্বার্থবিরোধী কোনও পদক্ষেপ নেওয়া হবে না। হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান মামলাগুলো তিনি নিজেই তদারকি করবেন। নারী সংস্কার কমিশনের বিষয়ে আমাদের মতামতকেও তিনি ইতিবাচক হিসেবে গ্রহণ করেছেন। তিনি জানিয়েছেন, ইসলামবিরোধী কোনও ধারা থাকবে না।’

/এমকে/ইউএস/
সম্পর্কিত
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় গ্রেফতার আরও ২ আসামি কারাগারে
রাতের আঁধারে তেলের দাম বৃদ্ধি, ক্ষুব্ধ বাংলাদেশ খেলাফত মজলিস
সর্বশেষ খবর
সরকারের ৩ সিদ্ধান্তে গরিবের পেটে লাথি, সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম
সরকারের ৩ সিদ্ধান্তে গরিবের পেটে লাথি, সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
বিকালে এএসপির নিরাপত্তার আশ্বাস, রাতে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী
বিকালে এএসপির নিরাপত্তার আশ্বাস, রাতে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা