অবশেষে দিনাজপুরে স্বস্তির বৃষ্টি

দিনাজপুর প্রতিনিধি
০৭ জুন ২০২৩, ১৭:৫৭আপডেট : ০৭ জুন ২০২৩, ১৮:০৭

দিনাজপুরে কয়েকদিন থেকেই বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সঙ্গে লোডশেডিং দুর্ভোগের মাত্রা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। অবশেষে বৃষ্টির দেখা মিলেছে এই জেলায়। প্রায় ১৭ মিনিট ধরে বৃষ্টি হয়েছে। কিছুটা স্বস্তি বোধ করেছেন জেলার মানুষ।

বুধবার (৭ জুন) দুপুরের দিকে বৃষ্টি নামে। তবে জেলার সবজায়গায় বৃষ্টি হয়নি। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, জেলায় প্রায় ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টির পরিমাণ বেশি হলে স্বস্তির মাত্রা আরও বাড়তো বলে জানিয়েছেন স্থানীয়রা।

অবশেষে বৃষ্টির দেখা মিলেছে এই জেলায় জেলার বালুবাড়ী এলাকার সিফাত ইসলাম বলেন, ‘দুপুরে কিছুটা বৃষ্টি হয়েছে। আশা করেছিলাম বৃষ্টি স্থায়ী হবে। কিন্তু তা হয়নি। তবে যা হয়েছে তাতে আমাদের মধ্যে একটু স্বস্তি এসেছে। জানি না এই স্বস্তি কতক্ষণ থাকবে। কারণ বৃষ্টির পর আবারও প্রখর রোদ দেখা দিয়েছে।’ 

একই এলাকার মিরাজুল ইসলাম মেরাজ বলেন, ‘সামান্য বৃষ্টি হলেও ভালোই লেগেছে। আমরা কয়েকদিন ধরেই আল্লাহর কাছে বৃষ্টি কামনা করেছিলাম। আল্লাহ আমাদের একটু বৃষ্টিপাত দিয়েছে।’

জেনারেল হাসপাতাল মোড় এলাকার রিয়াজুল ইসলাম বলেন, ‘দুপুরে যে বৃষ্টি হয়েছে তাতে আমার মন ভালো হয়ে গেছে। বৃষ্টি আরও কিছু সময় স্থায়ী হলে ভালো হতো। আশা করছি আবারও জেলায় ভারী বৃষ্টিপাত হবে এবং আল্লাহ আমাদের এই প্রচণ্ড গরম থেকে মুক্তি দেবেন।’

অবশেষে দিনাজপুরে বৃষ্টি আশরাফুল ইসলাম বলেন, ‘আমি খবর শুনেছি যে আগামী ১২ তারিখের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরই মধ্যে দুপুরে বৃষ্টি হয়ে গেলো। সকল প্রাণীর মধ্যেই স্বস্তি এসেছে।’
  
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ আসাদুজ্জামান বলেন, ‘বেলা ৩টার দিকে দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রী সেলসিয়াস। আর জেলায় প্রায় ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।’

/এসএন/
সম্পর্কিত
চার অঞ্চলে ঝড়ের আভাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম