৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের পোশাক কারখানার আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ জুন ২০২৩, ১২:১৬আপডেট : ০৮ জুন ২০২৩, ১২:১৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এমএস এন্টারপ্রাইজ নামের একটি পোশাক কারখানায় আগুন লাগার পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রচেষ্টায় বৃহস্পতিবার (৮ জুন) ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফজর আলী গার্ডেন সিটির পঞ্চম তলায় কারখানাটিতে এ আগুন লাগে।

জানা গেছে, রাতে হঠাৎ করে কারখানাটিতে আগুন লাগে। ধীরে ধীরে আগুনের তীব্রতা বাড়তে শুরু করে। তবে অগ্নিকাণ্ডের সময় কারখানাটি বন্ধ থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা কাজ শুরু করে। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ ও ডেমরার ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করেছে। রাত আড়াইটার দিকে আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে আসে। তবে ভেতরে অনেক ধোয়া ছিল। পরে ভোর ৬টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। পোশাক কারখানার কাপড় ও বিভিন্ন জিনিসপত্র আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পরে বলা যাবে।’

/এসএন/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী