জমির ফসলের ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে ছেলের ধারালো অস্ত্রাঘাতে বাবা নিহত হয়েছেন। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামে সোমবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে ।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ লিয়াকত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এলাকাবাসীকে উদ্ধৃত করে তিনি জানান, জমির ফসলের ভাগ নিয়ে কানাইডাঙ্গা গ্রামের মরহুম আব্দুস সাত্তারের ছেলে নজরুল মল্লিকের সঙ্গে তার একমাত্র ছেলে জাহিদুল (২৮)’র কয়েকদিন ধরে বাক বিতণ্ডা চলছিল ।এই ক্ষোভে সোমবার দুপুরে বাড়ির অন্য সদস্যদের অনুপস্থিতিতে জাহিদুল ঘরে ঢুকে তার বাবা নজরুলকে (৫০) কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান । নজরুল মল্লিকের চিৎকারে গ্রামের আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।
সেখানে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় নজরুলের মৃত্যু হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজীবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানিয়েছেন, এ ব্যাপারে হত্যা মামলা দায়ের হবে।
/টিএন/








