সিসিক নির্বাচন

প্রার্থীর বাড়ির সামনে অস্ত্র নিয়ে মহড়া, গ্রেফতার ৩

সিলেট প্রতিনিধি
১০ জুন ২০২৩, ১৭:৪৩আপডেট : ১০ জুন ২০২৩, ১৮:৩৭

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সায়ীদ মো. আব্দুল্লাহর বাসার সামনে অস্ত্রের মহড়া দেওয়ার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে নগরের বিমানবন্দর থানার পুলিশ। শনিবার (১০ জুন) ভোরে নগরের বনকলাপাড়া ও হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- বনকলাপাড়া এলাকার আতিকুর রহমান (৪২), জুবের আহমদ (৩৮) ও হাজীপাড়া এলাকার নুরুজ্জামান (৩৪)। 

এ ঘটনায় শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিমানবন্দর থানায় মামলা করেন সায়ীদ আব্দুল্লাহ। মামলায় ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২০ থেকে ২৫ জনকে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বলেন, ‘পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করেছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।’
 
জানা গেছে, বৃহস্পতিবার (৯ জুন) ভোরে ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের নেতৃত্বে ১০-১২টি মোটরসাইকেল নিয়ে আসামিরা কাউন্সিলর প্রার্থী সায়ীদ মো. আব্দুল্লাহর বাসার সামনে অবস্থান নেয়। এ বিষয়টি ধরা পড়ে সিসি ক্যামেরায়। পরে অস্ত্রসহ মহড়া দেওয়ার দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এদিকে অস্ত্রসহ মহড়ার ঘটনায় কাউন্সিলর প্রার্থী সায়ীদ আব্দুল্লাহ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দেন। লিখিত অভিযোগে কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খান ও তার সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার পাশাপাশি ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন রিটার্নিং কর্মকর্তার কাছে। শুক্রবার বিকালে অভিযোগ দেওয়ার পরপরই রিটার্নিং কর্মকর্তা পুলিশকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। এরপরই পুলিশ সায়ীদ মো. আবদুল্লাহর অভিযোগটি মামলা হিসেবে নেয়।

/এসএন/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম