আড়াইহাজার পৌর নির্বাচনে ভোট দিতে দীর্ঘ লাইন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ জুন ২০২৩, ১১:০৫আপডেট : ১২ জুন ২০২৩, ১১:১৩

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন। 

সরেজমিনে দেখা গেছে, নারী ভোটারদের চেয়ে পুরুষ ভোটারের উপস্থিতি বেশি রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারী ভোটারের সংখ্যা বাড়তে শুরু করেছে। ভোটারদের দাবি, এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে।

জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতি ওয়ার্ডে একজন ম্যাজিস্ট্রেট, একজন ইন্সপেক্টরসহ ৩১ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে। এ ছাড়া দুই প্লাটুন বিজিবি ও দুই প্লাটুন র‌্যাব রয়েছে। পৌরসভার মোট ভোটারের সংখ্যা ২৬ হাজার ৫২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ২৯৮ ও মহিলা ভোটার ১৩ হাজার ২২৭ জন।

আড়াইহাজার পৌরসভা নির্বাচনে চারজন মেয়র প্রার্থী রয়েছে। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সুন্দর আলী, জগ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাবিবুর রহমান, নারিকেল গাছ প্রতীক নিয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি মোহর আলী মোল্লা ও মোবাইল ফোন প্রতীক নিয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন উর রশীদ।

এ ছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থীরা হলেন- পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাজী লোকমান হোসেন ও মমিনুল ইসলাম। ২ নম্বর ওয়ার্ডে পলাশ চন্দ্র সূত্রধর, অহিজদ্দীন ভুয়া ও লিটন সাহা গুরুদাস। ৩ নম্বর ওয়ার্ডে আলম মিয়া, ওমর আলী, নজরুল ইসলাম, মোজাম্মেল হক ও রাশেদুজ্জামান। ৪ নম্বর ওয়ার্ডে মনির হোসেন, মনির হোসেন, উদয় চন্দ্র বিশ্বাস, মোতালিব মিয়া ও জামালউদ্দিন। ৫ নম্বর ওয়ার্ডে আল আমিন, ছোয়াদ আলী, মারুফ হোসেন মিলন, জাহাঙ্গীর হোসেন, জোবায়ের হোসেন ও সদর আলী ভূঁইয়া। ৬ নম্বর ওয়ার্ডে জানে আলম, জাহাঙ্গীর আলম, বশিরউল্লাহ ও সাইদুল ইসলাম সোহেল। ৭ নম্বর ওয়ার্ডে আহসান ভুয়া ও হাতেম আলী। ৮ নম্বর ওয়ার্ডে আকবর হোসেন, আসাদ মিয়া, কামরুল হাছান, জহিরুল ইসলাম, জাকির হোসেন, জাহাঙ্গীর ও সুমন মিয়া। ৯ নম্বর ওয়ার্ডে আমিনুল ইসলাম, নুরুল ইসলাম, সাদেকুর রহমান ও হারুন অর রশীদ।

সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে রয়েছেন- পারুল আক্তার, রাশিদা আক্তার ও রোকেয়া বেগম। ২ নম্বর ওয়ার্ডে খাদিজা আক্তার শিল্পী, মমতা রানী দাস ও রিনা বেগম। ৩ নম্বর ওয়ার্ডে ইয়াছমিন আক্তার, মনোয়ারা বেগম, রোকেয়া বেগম ও শামসুন নাহার।

নির্বাচন প্রসঙ্গে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল হাফিজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। আমরা সর্বোচ্চ সুন্দর পরিবেশ নিশ্চিত করতে চেষ্টা করছি। কোনও ঝুঁকি নেই, নির্বাচনের ডেফিনিশন যেমন হয় ঠিক সেরকম নির্বাচন হবে।’

/এসএন/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম