হালখাতার মাইক টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
১২ জুন ২০২৩, ২১:১৫আপডেট : ১২ জুন ২০২৩, ২১:১৭

বগুড়ার শিবগঞ্জে বাবার দোকানের হালখাতার অনুষ্ঠানের মাইক টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আরাফাত রহমান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার দেউলী ইউনিয়নের রহবল বাজারে এ ঘটনা ঘটে। দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

স্থানীয়রা জানান, আরাফাত বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল মধুপুর গ্রামের সার ব্যবসায়ী আবদুল হান্নানের ছেলে। সোমবার রহবল বাজারে ওই সারের দোকানে হালখাতা ছিল। সেখানে বকেয়া আদায়ের পাশাপাশি খাওয়ার আয়োজন করা হয়। দুপুরে আরাফাত বিদ্যুতের সংযোগ চালু রেখে হালখাতার জন্য মাইক টাঙাতে যান। সে সময় বিদ্যুৎস্পৃষ্টে তিনি গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই মৃত্যু হয়।

শিবগঞ্জের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আশিক ইকবাল জানান, মাইক লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওই যুবকের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেননি।

/এমএএ/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম