নগরবাসী আমাকে নিজের মানুষ হিসেবে বিজয়ী করেছেন: খোকন সেরনিয়াবাত

বরিশাল প্রতিনিধি
১৩ জুন ২০২৩, ১৭:৪২আপডেট : ১৩ জুন ২০২৩, ১৭:৪২

মঙ্গলবার সকাল থেকেই নগরবাসীর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন বরিশাল সিটি করপোরেশনের পঞ্চম পরিষদের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। নগরীর কালুশাহ সড়ক এলাকার বাসায় তিনি বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে ফুলের শুভেচ্ছা গ্রহণ করেন। এ সময় তাদের অবদানের মূল্য মেয়র দেবেন বলে জানান।

এ ব্যাপারে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নগরবাসী আমাকে তাদের নিজের মানুষ হিসেবে মেনে নিয়ে এ বিজয় তুলে দিয়েছেন। এখন তারা আমাকে ফুলের শুভেচ্ছাও জানাচ্ছেন। এতে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমার পক্ষ থেকে নগরবাসীর প্রতি রইলো অনেক অনেক শুভেচ্ছা।’

নৌকার নির্বাচনি পরিচালনা কমিটির সমন্বয়ক মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম বলেন, ‘বিজয়ের পর থেকেই বিভিন্ন স্তরের মানুষ এসে বিজয়ী প্রার্থীকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। শুভেচ্ছা জানানো এখনও চলছে। আজ সকাল থেকে তার বাসভবন ফুলে ফুলে ভরে যায়। খোকন সেরনিয়াবাত তাদের শুভেচ্ছা গ্রহণ করে নগরীর উন্নয়নে বড় ভূমিকা রাখবেন বলে আশ্বস্ত করেন।’

তিনি আরও জানান, দুপুরে খোকন সেরনিয়াবাত ও তার স্ত্রী লুনা ‍আব্দুল্লাহ সার্কিট হাউজের বিপরীতে তার প্রধান নির্বাচনি কার্যালয়ে আসেন। আসার সঙ্গে সঙ্গে নির্বাচনে দায়িত্ব পালন করা নেতারা তাদের ফুল দিয়ে বরণ করে নেন। এরপর প্রতিটি ওয়ার্ড থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। সাধারণ জনতাও আসেন ফুল নিয়ে খোকন সেরনিয়াবাতকে বিজয়ের শুভেচ্ছা জানাতে। তিনি হাসিমুখে সবার শুভেচ্ছা গ্রহণ করেন।

আফজালুল করিম‍ ‍আরও বলেন, ‘সোমবার রাতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এমপির নগরীর বাসভবনে যান খোকন সেরনিয়াবাত, তার স্ত্রী লুনা আব্দুল্লাহ ও ছেলে আবিদ সেরনিয়াবাত। সেখানে বিপুল ভোটে বিজয়ী খোকন সেরনিয়াবাত ও তার স্ত্রী আমুকে ফুলের শুভেচ্ছা জানান।’

ওই রাতে নবনির্বাচিত সিটি মেয়র খোকন সেরনিয়াবাতকে ফুলের শুভেচ্ছা জানাতে তার বাসভবনে যান সদর আসনের এমপি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। শুভেচ্ছা বিনিময় শেষে দীর্ঘ সময় তারা আলাপ করেন।

নবনির্বাচিত মেয়র নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা বিনিময়ের জন্য প্রধান নির্বাচনি কার্যালয়ে আসার অনুরোধ জানিয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
মায়ের নামে পার্ক করে ১০ কোটি টাকা অপচয় মেয়রের, ফেরত দেবে কে
ভেঙে পড়েছে নাগরিক সেবা, ভোগান্তি নগরবাসীর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান