‘ইভিএমের কারিগরি ডাকাতির মাধ্যমে নৌকার পক্ষে খেলা দেখানো হলো’

বরিশাল প্রতিনিধি
১৩ জুন ২০২৩, ১৯:৪৩আপডেট : ১৩ জুন ২০২৩, ১৯:৪৩

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে জাতীয় পার্টির মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেছেন, ‘বরিশালবাসীসহ বিশ্ববাসী দেখেছে ভোটের নামে প্রহসন। ইভিএমের কারিগরি ডাকাতির মাধ্যমে নৌকার পক্ষে যে খেলা ও তামাশা দেখানো হলো তাতে বরিশালবাসী লজ্জিত।’

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোড এলাকায় লাঙ্গল প্রতীকের প্রধান নির্বাচনি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তাপস।

সংবাদ সম্মেলনে সিইসির পদত্যাগ দাবি করে তাপস বলেন, ‘ভোটারবিহীন নির্বাচনে কীভাবে ৫১% ভোট পড়লো। এই নির্বাচন সাজানো নাটক। ডিজিটাল কারচুপির মাধ্যমে যে খেলা দেখালো তাতে এই সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে বরিশালে জাতীয় পার্টি আর কোনও নির্বাচনে অংশ নেবে না। বিশ্ববাসী দেখেছে, একজন মেয়র প্রার্থী কীভাবে রক্তাক্ত হলেন। আর প্রধান নির্বাচন কমিশনার বললেন, “তিনি তো ইন্তেকাল করেন নাই?” এ ধরনের কথা তিনি বলতে পারেন না? এই কথা বলার জন্য তারও বিচার হওয়া উচিত কিনা, দেশবাসীর কাছে আমার প্রশ্ন।’

তাপস বলেন, ‘আমি বরিশালবাসীর ভোট পেয়েছি, কিন্তু আমার ভোট ওরা ডাকাতি করেছে। আমি দুঃশাসনের বিরুদ্ধে বরিশালবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আমি প্রথম থেকেই আশঙ্কার কথা বলে আসছিলাম। ইভিএমে ডিজিটাল কারচুপি হবে, রিটার্নিং কর্মকর্তা বিশেষ প্রার্থীর লোক, ভোটে কারচুপি হবে– এ সবই দিবালোকের মতো সত্যিতে পরিণত হলো। এই সরকারের পতন ছাড়া সুষ্ঠু নির্বাচনের কোনও পথ খোলা নেই।’

এ সময় উপস্থিত ছিলেন– তাপসের প্রধান নির্বাচন সমন্বয়কারী অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট এম এ জলিল, আকতার রহমান সপ্রু, এসএম রহমান পারভেজ, কামরুজ্জামান চৌধুরী কামাল, মনজুরুল আলম খোকন, তালুকদার মোর্শেদ ফোরকানসহ জাতীয় পার্টির সিনিয়র নেতৃবৃন্দ।

 

/এমএএ/
সম্পর্কিত
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
মায়ের নামে পার্ক করে ১০ কোটি টাকা অপচয় মেয়রের, ফেরত দেবে কে
ভেঙে পড়েছে নাগরিক সেবা, ভোগান্তি নগরবাসীর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম