ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে আ.লীগ নেতার পদত্যাগ

কুয়াকাটা প্রতিনিধি
১৪ জুন ২০২৩, ১২:০৪আপডেট : ১৪ জুন ২০২৩, ১৪:৪২

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার প্রার্থী মুফতি মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম হাওলাদার (৪৫)। বুধবার (১৪ জুন) বেলা ১১টার দিকে কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

শাহ আলম হাওলাদার কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সাবেক কাউন্সিলর।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গত ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা মনোনীত প্রার্থী মুফতি মুহাম্মদ ফয়জুল করীমের ওপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেন। যে কারণে আমি মন থেকে অনেক ব্যথিত হয়েছি। তাই একজন মুসলমান হিসেবে এই দলে আর থাকতে চাচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘কুয়াকাটা পৌর আওয়ামী লীগের বর্তমান সভাপতির বেশ কিছু কার্যকলাপে আমি অতিষ্ঠ এবং ক্ষুব্ধ। তাই এ সিদ্ধান্ত নিয়েছি। তবে ইসলামী আন্দোলনের সঙ্গে রাজনৈতিকভাবে যোগদানের ব্যাপারে এখনও সিদ্ধান্ত গ্রহণ করিনি।’ 

শাহ আলম হাওলাদার বলেন, ‘আমি আমার পুরো জীবন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলাম। গত ৩০ বছর আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক দায়িত্বে থেকে একজন একনিষ্ঠ আওয়ামী কর্মী হিসেবে কাজ করছি। তবে আওয়ামীপন্থী কিছু লোক একজন আলেমের ওপর হামলা করায় আমি বেশ ব্যথিত হয়েছি। আমি একজন মুসলমান হিসেবে এই হামলার প্রতিবাদ স্বরূপ আওয়ামী জীবনের ইতি টেনেছি।’ 

এ ব্যাপারে কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আ. বারেক মোল্লা বলেন, ‘কুয়াকাটা পৌরসভায় শাহ-আলম হাওলাদার হাতপাখা নিয়ে নির্বাচন করার স্বপ্নে গত কয়েকমাস ধরে হাতপাখার পিছনে ছুটছে। তিনি দলীয়ভাবে এখন পর্যন্ত কোনও পদত্যাগপত্র জমা দেননি।’

/এসএন/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি