স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

মানিকগঞ্জ প্রতিনিধি
১৪ জুন ২০২৩, ১৬:৫৪আপডেট : ১৪ জুন ২০২৩, ১৬:৫৭

মানিকগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. তরিকুল ইসলামকে (২৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৪ জুন) দুপুরে জেলা সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত তরিকুল ইসলাম সিংগাইর উপজেলার খাসেরচর এলাকার আজমত আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।   

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৭ সালে বিয়ের পর থেকে তরিকুল তার স্ত্রী বৃষ্টিকে নিয়ে বিভিন্ন জায়গায় ভাড়া বাসায় বসবাস করতেন। বিয়ের আড়াই বছর পর থেকে বৃষ্টিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। ২০২০ সালের ৭ মার্চ সকালে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। সে সময় কথা-কাটাকাটির একপর্যায়ে বৃষ্টিকে গাছের ডাল দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয়। 

ওই দিনই বৃষ্টির মা রহিমা বেগম বাদী হয়ে তরিকুলকে আসামি করে সিংগাইর থানায় একটি হত্যা মামলা করেন। ২০২০ সালের ২৭ জুন মামলার তদন্ত কর্মকর্তা ও সিংগাইর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন তরিকুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আবদুস সালাম এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম শহিদ।

/এসএন/
সম্পর্কিত
লেফটেন্যান্ট তানজিম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
২৮ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন
পল্লী চিকিৎসক হত্যায় তিন আসামির মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি