বিষ প্রয়োগে স্বামীকে হত্যার ১৮ বছর পর স্ত্রীর যাবজ্জীবন

খুলনা প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৪, ১৯:৪৯ আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১৯:৪৯

খুলনায় স্বামীকে বিষ প্রয়োগে হত্যা মামলায় নাদিরা বেগম (৪০) নামে এক নারীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড হয়েছে। রবিবার (৩১ মার্চ) খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নীলা রানী কর্মকার এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত নাদিরা বেগম আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তার স্বামী মোদাচ্ছের আলী খুলনার রূপসা উপজেলার বাহিরদিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। এ মামলায় নাদিরা বেগমের প্রেমিক হিসেবে আসামির তালিকায় থাকা বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পশ্চিম বাহিরদিয়া গ্রামের কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট শিউলি আক্তার লিপি রায়ের ব্যাপারটি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়, রূপসা উপজেলার বাহিরদিয়া গ্রামের মোদাচ্ছের আলীর স্ত্রী নাদিরা বেগমের সঙ্গে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পশ্চিম বাহিরদিয়া গ্রামের আবদুস সাত্তার শেখের ছেলে কামরুল ইসলামের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। মোদাচ্ছেরের পরিবারের সদস্যদের সঙ্গেও নাদিরার সম্পর্ক ভালো ছিল না। ২০০৬ সালে মোদাচ্ছের অসুস্থ হয়ে পড়লে তার শরীরে স্যালাইন পুশ করা হয়। নাদিরা বেগম প্রেমিক কামরুল ইসলামের প্ররোচনায় স্যালাইনে বিষ মিশিয়ে দেন। বিষক্রিয়ায় মোদাচ্ছের মারা যান।

এ ঘটনায় নিহত মোদাচ্ছেরের ভাই মোশাররফ শেখ বাদী হয়ে ২০০৬ সালের ২ মে মোদাচ্ছেরের স্ত্রী নাদিরা বেগম ও তার প্রেমিক কামরুল ইসলামের বিরুদ্ধে রূপসা থানায় মামলা করেন। ওই বছরের ৩১ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা রূপসা থানার তৎকালীন এসআই মো. মিরাশ উদ্দিন আদালতে চার্জশিট দাখিল করেন। এতে নাদিরা বেগম ও তার প্রেমিক কামরুল ইসলামকে অভিযুক্ত করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক