একদিনেই হিলি বন্দরে এলো ২ হাজার টন পেঁয়াজ, কেজি ২৫ টাকা

হিলি প্রতিনিধি
১৮ জুন ২০২৩, ১৫:২৬আপডেট : ১৮ জুন ২০২৩, ১৫:২৯

কোরবানির ঈদের আগে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির পরিমাণ বাড়িয়েছে আমদানিকারকরা। শনিবার (১৭ জুন) একদিনেই বন্দর দিয়ে ৬৩টি ট্রাকে ১ হাজার ৯০২ টন পেঁয়াজ আমদানি হয়েছে। এতে দেশের বাজারে পণ্যটির চাহিদার তুলনায় সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমতে শুরু করেছে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। পেঁয়াজ আমদানির পরিমাণ বাড়তি থাকায় দাম কমা অব্যাহত রয়েছে। বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ বর্তমানে ২৫-২৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যা গত বৃহস্পতিবার বন্দরে ২৭ টাকা কেজি দরে বিক্রি হয়। এ ছাড়া নাসিক জাতের পেঁয়াজ ২৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যা বৃহস্পতিবার ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়।

হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা আইনাল হোসেন বলেন, ‘বর্তমানে বন্দর দিয়ে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি হচ্ছে। এতে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। গত বৃহস্পতিবার আমরা বন্দর থেকে যে পেঁয়াজ প্রকারভেদে ২৭-৩০ টাকা কেজি দরে ক্রয় করে মোকামে পাঠিয়েছিলাম। সেই পেঁয়াজ শনিবার আরও কমে ২৫-২৭ টাকা কেজি দরে ক্রয় করে মোকামে পাঠিয়েছি। পেঁয়াজের দাম কম থাকায় পুঁজি কম লাগায় আমাদের কিনতে সুবিধা হচ্ছে তেমনি পাঠাতেও সুবিধা হচ্ছে।’

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, ‘গত ৫ জুন পেঁয়াজ আমদানির অনুমতি পাওয়ার পর থেকেই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছেন আমদানিকারকরা। আর মাত্র কয়েকদিন পরেই কোরবানির ঈদ। এ সময়ে দেশের বাজারে পেঁয়াজের বাড়তি চাহিদা থাকে সেই কথা মাথায় রেখে পেঁয়াজ আমদানির পরিমাণ বাড়িয়েছেন আমদানিকারকরা। পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলে কোরবানির ঈদে পেঁয়াজের দাম বাড়বে না।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘গত ৫ জুন থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানির পরিমাণটা দিন দিন বাড়ছে। গতকাল শনিবার বন্দর দিয়ে একদিনেই ৬৩টি ট্রাকে ১ হাজার ৯০২ টন পেঁয়াজ আমদানি হয়েছে। পেঁয়াজ যেহেতু কাঁচা ও পচনশীল পণ্য গরমে অতিদ্রুত পচে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। সে কারণে কাস্টমসের পরীক্ষণ শেষে দ্রুত যেন আমদানিকারকরা পেঁয়াজগুলো ছাড়করণ নিতে পারে সে লক্ষ্যে বন্দর কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে কাজ করছে।’

/এসএন/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম