সাংবাদিক নাদিমের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার দাবি

জামালপুর প্রতিনিধি 
১৮ জুন ২০২৩, ১৬:২৪আপডেট : ১৮ জুন ২০২৩, ১৬:২৪

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের অবিলম্বে ফাঁসিসহ তার পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার দাবি জানিয়েছেন জামালপুরের কর্মরত সাংবাদিকরা। একই সঙ্গে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিও জানান তারা।

রবিবার (১৮ জুন) বেলা ১১টার দিকে জামালপুর জেলা প্রেসক্লাব আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানান সাংবাদিকরা।

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুকুল রানাসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা হলো জাতির বিবেক। অথচ তাদের কোনও নিরাপত্তা নেই। আজ নিরাপত্তার অভাবে সাংবাদিক নাদিমকে প্রাণ দিতে হলো। আর যেন কোনও সাংবাদিকদের এভাবে প্রাণ হারাতে না হয় এর দায়িত্ব সরকারকেই নিতে হবে।

এ সময় মানববন্ধন থেকে বক্তারা তিনটি দাবি জানান, দাবিগুলো হলো- সাংবাদিক নাদিম হত্যাকারী ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে অবিলম্বে তার চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি এবং হত্যার সঙ্গে জড়িত সকলকে ফাঁসি দিতে হবে। নাদিমের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নিতে হবে এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। 

অপরদিকে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জামালপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। 

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জামালপুর জেলা সংসদের আহ্বায়ক রাকিব হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জামালপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক মারুফ আহম্মেদ খান মানিক এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জামালপুর জেলা সংসদের যুগ্ম আহ্বায়ক ইমন আকন্দ প্রমুখ।

/এসএন/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান