কিশোরকে ডেকে নিয়ে হাত কেটে ফেললো দুর্বৃত্তরা

মাদারীপুর প্রতিনিধি
১৯ জুন ২০২৩, ০৯:৪৫আপডেট : ১৯ জুন ২০২৩, ০৯:৫১

মাদারীপুর সদর উপজেলার কুকরাইল এলাকায় মোবাইল ফোনে ডেকে নিয়ে সাইফুল বেপারী (১৫) নামে এক কিশোরকে কুপিয়ে একটি হাত কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ সময় ফয়সাল ব্যাপারী নামে আরেক যুবক ওই কিশোরকে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। রবিবার (১৮ জুন) রাতে এ ঘটনা ঘটে।

সাইফুল ছয়না এলাকার দুলাল ফকিরের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিবার রাতে মোবাইল ফোনে কল পেয়ে ঘর থেকে বের হয়ে যায় সাইফুল। কিছুক্ষণ পরে পরিবারের সদস্যরা তার খোঁজ করে পাননি। পরে ছয়না এলাকার পুকুর পাড়ে সাইফুল ও ফয়সালকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক রিয়াজ মাহমুদ বলেন, ‘কুকরাইল থেকে একজন রোগী এসেছিল। তার একটি হাত বিচ্ছিন্ন। আরেকজনের অবস্থাও ভালো ছিল না। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘বিষয়টি শুনে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে। পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবো।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের