এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ জাপা প্রার্থীর

সিলেট প্রতিনিধি  
২১ জুন ২০২৩, ১১:২০আপডেট : ২১ জুন ২০২৩, ১১:২৩

অধিকাংশ কেন্দ্র থেকে লাঙ্গল প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। বুধবার (২১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর আনন্দ নিকেতন স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর এ অভিযোগ করেন তিনি। 

তিনি বলেন, ‘সিলেট নগরের পাইলট উচ্চবিদ্যালয়ের ভোট কেন্দ্র থেকে আমার এজেন্টদের সরকার দলীয় লোক ভয়-ভীতি আর পেশী শক্তি ব্যবহার করে বের করে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে সিলেট সিটি নির্বাচনে। প্রশাসনসহ সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তারা আওয়ামী লীগের মেয়র প্রার্থীসহ নির্বাচন সংশ্লিষ্টদেরকে সহযোগিতা করে যাচ্ছে। এটা সম্পূর্ণ অন্যায়।’ 

পঞ্চম বারের মতো অনুষ্ঠিত হওয়া সিলেট সিটির ৪২টি ওয়ার্ডে এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে ১৯০টি কেন্দ্রে। ইতোমধ্যে সিসিক নির্বাচনের মূল দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী ও নজরুল ইসলাম বাবুল ভোটাধিকার প্রয়োগ করেছেন।

/এসএন/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম