দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি

রাজশাহী প্রতিনিধি
২১ জুন ২০২৩, ১৩:২৬আপডেট : ২১ জুন ২০২৩, ১৩:২৬

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ৪নং ওয়ার্ডের কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থী আশরাফুল ইসলাম বাবু এবং রুহুল আমিন টুনুর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় চেয়ার ভাঙচুর করা হয়েছে।

বুধবার (২১ জুন) দুপুর ১২টার দিকে ভোট চলাকালে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অবস্থান নিয়েছে।

কাউন্সিলর প্রার্থী রুহুল আমিন টুনু অভিযোগ করে বলেন, ‘এই কেন্দ্রটি আমার বাসার পাশে হওয়ায় ভোটার উপস্থিতি ব্যাপক হয়। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল ইসলাম বাবু এই ভোট বানচাল করতে দেশি অস্ত্র সজ্জিত হয়ে কেন্দ্রে হামলা চালান। এতে আমার বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছেন। ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল। এই ঘটনায় আতঙ্কিত হয়ে তারা কেন্দ্র থেকে চলে গেছেন। বর্তমানে ওই কেন্দ্রে থমথমে অবস্থা বিরাজ করছে।’

এ ব্যাপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল ইসলাম বাবুর কোনও মন্তব্য পাওয়া যায়নি।

/এমএএ/
সম্পর্কিত
নির্মল বায়ুর শহর এখন দূষণের নগরী, নাগরিক সেবা পেতে ভোগান্তি
রাজশাহীতে প্যানেল মেয়র আটক
নির্বাচনে হেরে কাউন্সিলর কার্যালয়ের সামনে মূত্রত্যাগ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম