রাজশাহীতে প্যানেল মেয়র আটক

রাজশাহী প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ১৪:২৫ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৪:২৫

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১ নম্বর প্যানেল মেয়র ও ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল আজিমকে আটক করেছে যৌথ বাহিনী। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শনিবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে রাজশাহী নগরীর সাগরপাড়া বাড়ি থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, নিযাম-উল-আজিম রাজশাহী-২ (সদর) আসনের নির্বাচনে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার পক্ষে কাজ করছিলেন। তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিতে স্থানীয় দরিদ্র মানুষের নামে বরাদ্দ করা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর কার্ড নিজ হেফাজতে নিয়ে জিম্মি করার অভিযোগ ছিল। নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে এ নিয়ে ১৪ দলের প্রার্থীর পক্ষে লিখিত অভিযোগ করা হয়।

র‌্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানান, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যৌথবাহিনীর সদস্যরা কাউন্সিলর নিযাম-উল-আজিমকে আটক করেন। তার ব্যাপারে অভিযোগ আসে, পছন্দের প্রার্থীর জন্য ভোট নিতে ভোটারদের টিসিবির কার্ড জব্দ করে রেখেছেন। তার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে টিসিবির কার্ড বাতিল করা হবে বলেও হুমকি দেন। এ বিষয়ে তাকে সতর্ক করা হলেও তিনি কার্ড ফেরত দেননি। তাই রাতে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথবাহিনী তার বাসায় অভিযান চালায়। এ সময় তাকে আটক করা হয়। নিযাম-উল-আজিম এখন র‌্যাবের হেফাজতেই আছেন। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে দেওয়া হবে।

রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা জানান, শনিবার রাত ১২টা থেকে এই অভিযান শুরু হয়, ৩টার দিকে শেষ হয়। অভিযানের শেষের দিকে ওই কাউন্সিলরকে আটক করা হয়। তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

/এমএএ/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১৩ জানুয়ারি ২০২৪, ২১:১৩
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
আরেক মেয়র প্রার্থী ঘোষণা করলো জামায়াত
নির্মল বায়ুর শহর এখন দূষণের নগরী, নাগরিক সেবা পেতে ভোগান্তি
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
সর্বশেষ খবর
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে 
জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে 
শ্রমের শহরে নীরব মৃত্যু
শ্রমের শহরে নীরব মৃত্যু
বাংলাদেশে আমরা এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশে আমরা এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ