মহাসড়কে বিকল পিকআপ, সহযোগিতায় এগিয়ে আসা পুলিশ দেখেই দৌড় চালকের

কুমিল্লা প্রতিনিধি
২৪ জুন ২০২৩, ১৩:০৫আপডেট : ২৪ জুন ২০২৩, ১৭:০৮

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে বিকল হয়ে পড়ে একটি পিকআপ। ওই মহাসড়কের ওপর দাঁড়িয়ে পড়ে বাহনটি। পাশ দিয়ে যাচ্ছিলেন হাইওয়ে পুলিশ সদস্যরা। পিকআপের চালককে সহযোগিতার জন্য এগিয়ে যাচ্ছিলেন তারা। তবে পুলিশ দেখেই ভোঁ-দৌড় চালকের! তাৎক্ষণিক পুলিশ সদস্যরা ধাওয়া দেন চালককে। কিছুদূর যাওয়ার পর আটক হয় চালক। বেরিয়ে আসে দৌড়ানোর রহস্য।

শনিবার (২৪ জুন) সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে।

আটক পিকআপ চালক সদর দক্ষিণ উপজেলার কমলাপুরের আইয়ুব আলীর ছেলে কবির হোসেন (২৪)।

হাইওয়ে পুলিশের সূত্র বলছে, চালককে পালানোর কারণ জিজ্ঞাসা করলে তিনি চুপচাপ থাকায় সন্দেহ হয়। পরে পিকআপটি তল্লাশি করা হয়। সে সময় পিকআপের কেবিনের ভেতরে চালকের পাশের আসনের নিচে ব্যাগের ভেতর ৬০ বোতল ফেনসিডিল পাওয়া গেছে।

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানিয়েছেন, হাইওয়ে পুলিশ সারাক্ষণ টহলে থাকে। তার গাড়িতে মাদক ছিল। তাই হাইওয়ে পুলিশ দেখে ভয়ে ওই চালক দৌড়াচ্ছিলেন। তার বিরুদ্ধে চান্দিনা থানায় মামলা প্রক্রিয়াধীন।

/এমএএ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
দীর্ঘ সময়ে চন্দ্রা পার হওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে শত শত গাড়ি
ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে ধীরগতি
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম