ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেই যানজট

কুমিল্লা প্রতিনিধি
২৬ জুন ২০২৩, ১৮:১২আপডেট : ২৬ জুন ২০২৩, ১৮:১২

২৯ জুন ঈদুল আজহা। তাই শুরু হয়েছে ঈদ যাত্রা। চাপ বেড়েছে সড়ক মহাসড়কে। তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেই কোনও যানজট। একরকম ফাঁকা সড়কেই চলছে গাড়ি। পুরো সড়কে কিছুক্ষণ পরপরই চোখে পড়বে হাইওয়ে পুলিশের টহল দলের গাড়ি।

কুমিল্লার দাউদকান্দি ও চৌদ্দগ্রামসহ বিভিন্ন এলাকা ঘুরে ও খবর নিয়ে জানা গেছে, ঢাকামুখী লেনে মালবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের আধিক্য। তবে চট্টগ্রামমুখী লেনে বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের আধিক্য। বাসচালক ও সহযোগীরা বলছেন বাজারগুলোতে ধীরে চলতে হয়। তবে যানজট লাগছে না।

গাজীপুর থেকে ঢাকা হয়ে কুমিল্লায় আসা ডুয়েটের ছাত্র শোয়েব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গাজীপুর থেকে কুমিল্লায় এসেছি চার ঘণ্টায়। রাস্তায় কোনও যানজট ছিল না। তবে ঢাকার ভেতরের যানজটের কারণে দেরি হয়েছে।’

কুমিল্লা থেকে চট্টগ্রামগামী একটি বাসের চালক মো. সুজন বলেন, ‘গত চার পাঁচ বছর যানজট নেই। এর আগে দিনের অর্ধেক চলে যেত যানজটে বসে থেকে। এখন কয়েক ট্রিপ নিয়ে যাওয়া-আসা করা যায়। মানুষের সময় বাঁচছে। আমাদের আয় বেড়েছে। আবার ভোগান্তিও কমেছে। সরকারকে আমরা ধন্যবাদ জানাই।’

তিশা প্লাস পরিবহনের কুমিল্লা কাউন্টারের ম্যানেজার মনির হোসেন বলেন, ‘দেড় ঘণ্টায় এখন ঢাকা থেকে আমাদের গাড়ি কুমিল্লায় আসে। বেশি হলে দুই ঘণ্টা লাগে। আর চট্টগ্রাম থেকে কুমিল্লা দুই থেকে আড়াই ঘণ্টা লাগে। ঈদ মৌসুমে আগে যানজট ছিল তীব্র। মানুষ বাসেই অসুস্থ হয়ে যেত। এখন আমাদের গাড়ি দাঁড়িয়ে থাকে না। যাত্রীরও অপেক্ষা করতে হয় না। সড়ক ফাঁকা।’

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘দাউদকান্দিতে যানজট নেই। টোলপ্লাজা এলাকায় আমাদের সতর্ক নজরদারি আছে। সেখানে আলাদা ফোর্স দেওয়া হয়েছে। কুমিল্লার প্রবেশপথ ঢাকা, এখানে কোনও যানজট নেই। আমরা আশাবাদী কোনও যানজট হবে না।’

/এমএএ/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম