ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট

ময়মনসিংহ প্রতিনিধি
২৭ জুন ২০২৩, ২১:০৩আপডেট : ২৭ জুন ২০২৩, ২১:০৩

স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী এবং বিভিন্ন অঞ্চলের মানুষ ছুটছেন গ্রামের বাড়িতে। এ জন্য অতিরিক্ত যানের চাপে কোথাও কোথাও যানজট সৃষ্টি হচ্ছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে মঙ্গলবার সকাল থেকেই যানজট দেখা গেছে।

সরেজমিন মঙ্গলবার সন্ধ্যার পর দেখা যায়, ময়মনসিংহে ব্রহ্মপুত্র ব্রিজ সংলগ্ন পাটগুদাম থেকে শুরু করে চায়না মোড় টোল প্লাজা, কেওয়াটখালি বাইপাস রুট হয়ে শিকারিকান্দা বাইপাস মোড়, চোরখাই মোড়, ত্রিশাল বাসস্ট্যান্ড,  ভালুকাসহ বেশ কয়েকটি পয়েন্টে যানজট সৃষ্টি হয়েছে। অতিরিক্ত যানের কারণে যান চলাচলে ধীরগতি হচ্ছে।

ঢাকা থেকে আসা গার্মেন্টস কর্মী শামসুন্নাহার জানান, মঙ্গলবার সকাল ৮টায় ঢাকার মহাখালী থেকে বাসে করে ময়মনসিংহের তারাকান্দার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজটের কারণে ময়মনসিংহ পাটগুদাম ব্রিজ মোড়ে আসতে বিকাল ৪টা বেজে গেছে। যানজটের কারণে ঢাকা থেকে ময়মনসিংহে আসতে শামসুন্নাহারের সময় লেগেছে আট ঘণ্টা।

গাজীপুর থেকে আসা ময়মনসিংহ হয়ে শেরপুরগামী যাত্রী কামাল হোসেন জানান, গার্মেন্টস ছুটি হওয়ায় রাস্তায় যানবাহনের চাপ বেশি। এ জন্য মহাসড়কের  বিভিন্ন পয়েন্টে যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় সড়কে অপেক্ষা করতে হচ্ছে। ঘরে ফেরা যাত্রীরা ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়েছেন।

ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঁইয়া জানান, অন্যান্য বারের ঈদের তুলনায় এবার মহাসড়কের যানজট অনেকটাই কম। পুলিশ সদস্যরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন যাত্রীরা যাতে নির্বিঘ্নে ঘরে ফিরে ঈদ করতে পারেন। তবে একসঙ্গে অতিরিক্ত যানবাহন মহাসড়কে নেমে পড়ায় কিছু কিছু পয়েন্টে ছোটখাটো যানজটের সৃষ্টি হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম