বিদ্যুতে চলতো জীবিকা, বিদ্যুতেই গেলো প্রাণ

কুড়িগ্রাম প্রতিনিধি
২৭ জুন ২০২৩, ২১:২৫আপডেট : ২৭ জুন ২০২৩, ২১:২৫

কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্টে শাহালম (২৮) নামে এক বৈদ্যুতিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) বিকালে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ভীমশর্মা গ্রামে এ ঘটনা ঘটে। রাজারহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রাণকৃষ্ণ দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শাহালম ইউনিয়নের খিতাবখাঁ সরিষাবাড়ী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শাহালম ইউনিয়নের ভীমশর্মা গ্রামে পঞ্চ নামে এক ব্যক্তির বাড়িতে বিদ্যুতের কাজ করতে যান। সে সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ পরিদর্শক প্রাণকৃষ্ণ বলেন, ‘শাহালমের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের