কাল কুড়িগ্রামের পাঁচ স্থানে ঈদ জামাত

কুড়িগ্রাম প্রতিনিধি
২৭ জুন ২০২৩, ২২:৫২আপডেট : ২৭ জুন ২০২৩, ২২:৫২

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার কুড়িগ্রামের চার উপজেলায় পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জেলার ভূরুঙ্গামারী, চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর উপজেলায় এসব ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে কথা বলে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাইকডাঙা মধ্যপাড়া গ্রাম এবং ৩নং ওয়ার্ডের ছিটপাইকেরছড়া গ্রামে দুটি পৃথক ঈদজামাত অনুষ্ঠিত হবে। এই দুই গ্রামের ৩০-৩৫টি পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করবেন। একই সঙ্গে এসব পরিবারের অনেকে প্রাণী কোরবানিও দেবেন। তারা আহলে হাদিস সম্প্রদায়ের অনুসারী বলে জানা গেছে।

ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার রিপন মিয়া বলেন, ‘পাইকডাঙা মধ্যপাড়া গ্রামের ১২-১৫টি পরিবারের ৪৫-৫০ জন অনুসারী সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছর ঈদ উদযাপন এবং নামাজ আদায় করেন। বুধবার তারা ঈদ উদযাপনের আয়োজন করেছেন বলে জেনেছি।’

৩নং ওয়ার্ডের চৌকিদার চাঁন মিয়া বলেন, ‘ছিটপাইকেরছড়া গ্রামের কিছু পরিবার ঈদ উদযাপনের প্রস্তুতি নিয়েছে। তারা ঈদের নামাজ আদায়ের পাশাপাশি খাসি কোরবানির প্রস্তুতি নিয়েছে।’

ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘উপজেলায় দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এদিকে, একই ভাবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের গয়াটাপাড়া গ্রামে ঈদজামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের করাতিপাড়া গ্রামে এবং ঢুষমারা ধানাধীন চিলমারীর অষ্টমীরচর ইউনিয়নের দক্ষিণ নটারকান্দি গ্রামের হাজিপাড়া কওমি মাদ্রাসা মাঠে সকালে ঈদজামাত অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এসব জামাতে ঈদ উদযাপনকারী মুসল্লির সংখ্যা তুলনামূলক কম বলে জানা গেছে। তাদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ।

পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, ‘বুধবার জেলায় পাঁচটি ঈদজামাত অনুষ্ঠিত হবে। এসব ঈদ জামাতে নিয়মিত ঈদ জামাতের মতোই তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তুতি নেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
ঈদের ছুটিতে হাম ও উপসর্গে মারা গেলো যতজন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম