কাঁচা মরিচের দাম বাড়ার কারণ কৃষি মন্ত্রণালয় বলতে পারবে: বাণিজ্যমন্ত্রী

বগুড়া প্রতিনিধি
০১ জুলাই ২০২৩, ২২:১০আপডেট : ০১ জুলাই ২০২৩, ২২:১০

কাঁচা মরিচের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘কাঁচা মরিচ কৃষিজাত পণ্য; এর দাম কেন বাড়লো তা কৃষি মন্ত্রণালয় বলতে পারবে। এটি আমাদের ব্যাপার নয়। সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে।’

রোটারি নতুন বর্ষ উপলক্ষে শনিবার (১ জুলাই) বিকালে বগুড়া সার্কিট হাউজ থেকে রাজশাহী ও রংপুর বিভাগের সব রোটারি ক্লাবের র‌্যালি উদ্বোধনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এ সময় কোরবানির প্রাণীর চামড়ার দাম কম হওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমরা বার বার বলেছিলাম, কাঁচা চামড়ায় লবণ দিতে হবে। লবণ দেওয়া থাকলে সাত দিন পরও বিক্রি করা যায়। কিন্তু কেউ সে কথা শোনেন না। লবণ না দেওয়ার কারণে দাম কম হয়েছে।’

অনুষ্ঠানে রোটারি ক্লাব অব বগুড়া আয়োজিত র‌্যালিতে দুটি বিভাগের বিভিন্ন জেলার আড়াই শতাধিক রোটারিয়ান অংশ নেন। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় রোটারি বর্ষ শুরুর ফেস্টুন ওড়ান জেলা গভর্নর আশরাফুজ্জামান নান্নু। পরে অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেন রোটারি ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট ডা. মতিউর রহমান ও র‌্যালি ইভেন্ট চেয়ার মামদুদুর রহমান শিপন।

র‌্যালিতে অতিথি ছিলেন– রোটারি ডিস্ট্রিক ৩২৮১-এর গভর্নর আশরাফুজ্জামান নান্নু, বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, রোটারি ডিস্ট্রিক সেক্রেটারি আশিক ইকবাল টুটুল, রোটারি ডিস্ট্রিক ইভেন্ট চেয়ার ডা. এএইচ জাহিদুল ইসলাম রোমেল, র‌্যালি রেজিস্ট্রেশন চেয়ার রেজাউল হাসান রানু, রোটারি ক্লাব অব বগুড়ার সেক্রেটারি রুবেল তালুকদার, ক্লাবের প্রেসিডেন্ট সাইরুল ইসলাম প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
ভারতের ‘মরিচের রাজধানী’ গুন্টুর
সবজির বাজার চড়া, কমেছে কাঁচা মরিচের দাম
কাঁচা মরিচের কেজিতে বেড়েছে ১৬০ টাকা, নাগালের বাইরে সবজির দাম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম