চট্টগ্রামে আরও ৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ জুলাই ২০২৩, ১৬:৫৫আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১৬:৫৮

চট্টগ্রামে একদিনে আরও ৩৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন তারা।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ‘গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আরও ৩৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১৮ জন এবং বেসরকারি হাসপাতালে ১৬ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫২ জন চিকিৎসাধীন আছেন। চট্টগ্রামে চলতি বছর সর্বমোট ৭২১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ১২ জন।’

ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে চলতি (জুলাই) মাসে ২৫৭ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন তিন জন। জুনে ২৮২ জন আক্রান্ত, মারা গেছেন ৬ জন। মে মাসে ৫৩ জন, এপ্রিলে ১৮ জন, মার্চে ১২ জন, ফেব্রুয়ারিতে ২২ জন এবং জানুয়ারিতে ৭৭ জন আক্রান্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন তিন জন।   

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি মোটেও ভালো নয়। পরিস্থিতি সামনে আরও ভয়াবহ রূপ নিতে পারে। ডেঙ্গু থেকে রক্ষায় একমাত্র উপায় মশা নিধন করতে হবে। কেননা ডেঙ্গু হচ্ছে একটি মশাবাহিত রোগ। এ রোগ থেকে রক্ষায় মশা নিধনের বিকল্প নেই। পাশাপাশি মশা থেকে বাঁচতে লোকজনকে সজাগ থাকতে হবে।

/এমএএ/
সম্পর্কিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম