ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার 

নোয়াখালী প্রতিনিধি
০৯ জুলাই ২০২৩, ১৫:১৯আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১৫:২৩

বঙ্গোপসাগরে নোয়াখালীর হাতিয়ায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ জেলে আব্দুর রহমানের (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (৯ জুলাই) সকালে স্থানীয় জেলেরা হাতিয়ার এম আলী লাল চরের কাছে বঙ্গোপসাগর থেকে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করেন। পরে ট্রলারের কেবিনের ভেতরে নিখোঁজ আব্দুর রহমানের মরদেহ পাওয়া যায়। 

এর আগে বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে বঙ্গোপসাগরে এমভি ফাতেমা-১ নামে মাছ ধরা একটি ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে ট্রলারে থাকা ২০ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও আব্দুর রহমানকে উদ্ধার করা সম্ভব হয়নি। 

আব্দুর রহমান উপজেলার বুড়িরচর ইউনিয়নের বড়দেইল গ্রামের আব্দুল হালিমের ছেলে। তিনি ট্রলারের বাবুর্চি পদে কর্মরত ছিলেন। 

ডুবে যাওয়া ট্রলারের মালিক মোজাম্মেল হোসেন বলেন, ‘ডুবে যাওয়ার পর থেকে ট্রলারটি উদ্ধার করার জন্য নানাভাবে চেষ্টা চালিয়ে আসছিলেন তারা। স্থানীয় জেলেদের সহযোগিতায় রবিবার সকালে ট্রলারটি উদ্ধার করে টেনে তীরে আনা হয়। পরে ট্রলারের কেবিনের মধ্যে থেকে নিখোঁজ আব্দুর রহামানের মরদেহ উদ্ধার করা হয়।’ 

তিনি অভিযোগ করে বলেন, ‘গত চারদিন আগে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার ও নিখোঁজ আব্দুর রহমানের সন্ধানে স্থানীয় জেলেরা চেষ্টা করে আসলেও প্রশাসনের পক্ষ থেকে কোনও সহযোগিতা পাওয়া যায়নি।’

এদিকে নিহত আব্দুর রহমানের মরদেহ তার নিজ বাড়িতে নেওয়া হলে সেখানে সৃষ্টি হয় মাতম। তার মরদেহ দেখতে স্থানীয় লোকজন বাড়িতে ভিড় জমায়। সকাল ১১টার দিকে স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজনের উপস্থিতিতে জানাজা শেষে আব্দুর রহমানের দাফন সম্পন্ন হয়। 

বুড়িরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম বলেন, ‘নিহত আব্দুর রহমান তার পরিবারের একমাত্র উপর্জনকারী ছিলেন। তার পরিবারকে ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’

/এসএন/
সম্পর্কিত
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের