ঢাকা থেকে অপহৃত কিশোরী সোনাগাজীতে উদ্ধার, গ্রেফতার ৩

ফেনী প্রতিনিধি
১০ জুলাই ২০২৩, ০৯:৪৭আপডেট : ১০ জুলাই ২০২৩, ০৯:৫৩

ঢাকা থেকে অপহৃত এক কিশোরীকে (১৪) ফেনীর সোনাগাজী থেকে উদ্ধার করা হয়েছে। রবিবার (৯ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতার ব্যাক্তিরা হলেন- মো. ইব্রাহীম রাজু, তার বাবা মো. আবুল হোসেন ও ভগ্নিপতি নূর উদ্দিন। তাদের কারাগারে পাঠানো হয়েছে। 

ভুক্তভোগির পরিবার ও পুলিশ জানায়, ইব্রাহীম ঢাকার চকবাজার থানার ২৭ নম্বর ওয়ার্ডের ঢাকেশ্বরী এলাকায় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। ওই এলাকার এক কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে বিভিন্ন সময় উত্ত্যক্ত করত। তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার সকালে তার নেতৃত্বে ৫-৬ জন তাকে জোরপূর্বক অপহরণ করে ফেনীর সোনাগাজীর নিজ বাড়িতে নিয় যান। ওই কিশোরীর মা বাদী হয়ে সোনাগাজী মাডেল থানায় তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে মামলা করেন। রবিবার ভোরে পুলিশ কিশোরীকে উদ্ধার ও তিন আসামিকে গ্রেফতার করে।

সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান বলেন, ‘কিশোরীকে সোমবার ফেনী জেনারেল হাসপাতালে শারীরিক পরীক্ষা করা হবে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে হাজীর করা হলে আদালত তাদের কারাগারে পাঠান।’

/এসএন/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
থানা থেকে নি‌খোঁজ সেই এসআই ২৪ দিন পর উদ্ধার
ভারতে প্রথমবার ‘জিহাদি ড্রাগ’ উদ্ধার, নেপথ্যে কারা
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম