টাঙ্গাইলে বুধবার বিকাল সাড়ে ৩টায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। জেলার কালিহাতি উপজেলার বঙ্গবন্ধু ব্রিজ অ্যাপ্রোচ রোডের যুগারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান।
নিহতরা হলেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাপড় ব্যবসায়ী রাজু আহমেদ (৩৮), সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার খাদেম আলী (৩৫) ও আফজালপুরের আব্দুর রহমান (৫০)।
ওসি জানান, আহত ছয়জনকে টাঙ্গাইল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই জনের অবস্থা আশঙ্কাজনক।
/জেবি/এইচকে/








