ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
১৬ জুলাই ২০২৩, ০৮:৩৬আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০৮:৩৬

কক্সবাজারের চকরিয়ায় হাসপাতাল এলাকা থেকে ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধির (এসআর) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল জব্বার জানান, শনিবার রাত ১১টায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানার ভেতরের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম মো. এরশাদুল্লাহ (৩২)। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা। বেসরকারি ওষুধ কোম্পানি হেলথ কেয়ারের চকরিয়া উপজেলার বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাতে আব্দুল জব্বার বলেন, ‘রাতে পেশাগত কাজে এরশাদুল্লাহ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করছিলেন। এক পর্যায়ে তিন-চার জন অজ্ঞাত লোক তাকে জোর করে হাসপাতালের নির্জন মাঠের দিকে ধরে নিয়ে যায়। পরে তাকে গলায় উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দূর্বৃত্তরা পালিয়ে যায়।

‘পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এরশাদুল্লাহকে আহত অবস্থায় উদ্ধার করে। তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’

তিনি আরও জানান, কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ এখনও নিশ্চিত নয়। এ ব্যাপারে পুলিশ খোঁজ-খবর নিচ্ছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম