গলায় ‌‘সাংবাদিক’ আইডি ঝুলিয়ে ভোটকেন্দ্রে ছাত্রলীগ ও যুবলীগ নেতা

কুমিল্লা প্রতিনিধি
১৭ জুলাই ২০২৩, ১৫:৩৬আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১৯:৫৮

কুমিল্লার দেবিদ্বার পৌরসভা নির্বাচনে সাংবাদিক পরিচয়েপত্র (আইডি) কার্ড নিয়ে ভোটকেন্দ্রে ঘুরছেন ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা।

সোমবার (১৭ জুলাই) সকালে ভোট শুরুর পর দেবিদ্বারের সুজাত আলী সরকারি কলেজ কেন্দ্রে দেখা গেছে, ওই কলেজ ছাত্রলীগের সভাপতি বিল্লাল হোসেন সাংবাদিকের কার্ড গলায় ঝুলিয়ে কেন্দ্রে এসেছেন। এ সময় তার পাশ দিয়ে যাচ্ছিলেন স্থানীয় আরেক যুবলীগ নেতা মো. ফাহাদ। তবে ফাহাদের দলীয় পদ নিশ্চিত করতে পারেননি উপজেলা আওয়ামী লীগের নেতারা।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভোটার জানান, ফাহাদ স্থানীয় যুবলীগ নেতা। তিনি স্থানীয় পৌর আওয়ামী লীগ নেতা আবু তাহেরের ছেলে। বিল্লাল হোসেন পৌরসভার ছোট আলমপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় সুজাত আলী কলেজ ছাত্রলীগের সভাপতি। তারা সাংবাদিকের কার্ড পরে কেন্দ্রে এসেছেন।

সরেজমিনে দেখা গেছে, ওই ছাত্রলীগ ও যুবলীগ নেতার গলায় ঝুলানো কার্ডে নির্বাচন কমিশন কার্যালয়ের সিল রয়েছে। এ ছাড়া জেলা নির্বাচন অফিসারের সইও আছে। তবে এসব কার্ডে প্রতিষ্ঠানের নাম স্পষ্ট নয়।

কেন্দ্রে সাংবাদিক পরিচয়ে যুবলীগ নেতা ফাহাদ এ বিষয়ে দেবিদ্বার উপজেলা ও জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিল্লাল ও ফাহাদ স্থানীয় কিংবা জাতীয় কোনও পত্রিকায় কাজ করেন না। তারা সরকারদলীয় রাজনৈতিক দলের নেতা।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ বলেন, ‘নির্বাচন কমিশন গণহারে কার্ড দিচ্ছে। না হলে দলের লোকজন কী করে সাংবাদিকের কার্ড পান। শুধু নির্বাচনের সময়ে তারা কার্ড নেন। এতে সাংবাদিকদেরও প্রশ্নবিদ্ধ হতে হয়। নির্বাচন কমিশন যাছাই-বাছাই ছাড়াই কার্ড দিচ্ছে। অথচ কার্ডের জন্য প্রকৃত সাংবাদিকদের হয়রানির শিকার হতে হয়। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

এ ব্যাপারে জানতে চাইলে জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘নির্বাচনের কার্ড আমরা সাংবাদিকদেরই দিয়েছি। এর বাইরে কারা নিয়েছে জানি না। তথ্য পেলে ব্যবস্থা নেবো।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ