চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যুর ঝুঁকিতে শিশুরা

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
১৮ জুলাই ২০২৩, ১৪:০৫আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৪:১৫

চট্টগ্রামে ডেঙ্গুর ঝুঁকিতে শিশুরা। আক্রান্তের দিক থেকে বয়স্করা বেশি হলেও মৃত্যুরহারে এগিয়ে শিশুরা। ইতোমধ্যে চট্টগ্রামে ৩৫৪ জন শিশু আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছে নয় জন। তবে ১১ বছরের নীচে শিশুদের ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। এ কারণে শিশুদের জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

এদিকে, গত ৪ জুলাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নগরীর বেসরকারি হাসপাতাল মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শ্রাবন্তী সরকার (১১) নামে এক শিশু। শ্রাবন্তী নগরীর সদরঘাট থানার বিটু সরকারের মেয়ে এবং সেন্ট স্কলাস্টিকা গার্লস স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

শ্রাবন্তীর বাবা বিটু সরকার বলেন, ‘২৯ জুন জ্বরে আক্রান্ত হয় শ্রাবন্তী। মনে করেছিলাম স্বাভাবিক জ্বর। ৩ জুলাই পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। ৪ জুলাই শ্রাবন্তীর দাঁতের মাড়ি থেকে রক্ত ঝরেছিল। পেট ফুলে গিয়েছিল। ওই দিনই নগরীর জিইসি মোড়ের মেডিক্যাল সেন্টার হাসপাতালে নিয়ে গেলে শ্রাবন্তী মারা যায়।’

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে এ পর্যন্ত শ্রাবন্তী সরকারসহ মোট ১৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে। এরমধ্যে নয় জনই শিশু। মারা যাওয়া শিশুদের মধ্যে বেশিরভাগই ১১ বছরের মধ্যে।

চট্টগ্রামে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালের সহযোগী অধ্যাপক ড. মামুনুর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রামে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু। বিআইটিআইডি হাসপাতালে গত চব্বিশ ঘণ্টায় ২০ জন চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। বর্তমানে এ হাসপাতালে ৪৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।’

তিনি আরও বলেন, ‘ডেঙ্গু শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি। বিশেষ করে ১১ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এ ঝুঁকি অনেক বেশি। তাই জ্বর দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। করতে হবে ডেঙ্গু পরীক্ষা।’

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিভিন্ন হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ডেঙ্গু শনাক্তের দিক থেকে বয়স্করা এগিয়ে। তবে মৃত্যুরহারে শিশুর সংখ্যা বেশি। বিষয়টি উদ্বেগের।’

তিনি বলেন, ‘বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পরও দেরিতে হাসপাতাল কিংবা চিকিৎসকের কাছে নেওয়া হচ্ছে। এ কারণে মৃত্যুর ঘটনা বাড়ছে। পাশাপাশি স্বাভাবিক জ্বর মনে করে খাওয়ানো হচ্ছে এন্টিবায়োটিকসহ নানা ওষুধ। এ কারণেও মৃত্যু ঝুঁকি বাড়ছে।’

সিভিল সার্জন বলেন, ‘ডেঙ্গু একটি মশাবাহিত রোগ। মশার কামড়ে এ রোগ ছড়াচ্ছে। তাই ডেঙ্গু থেকে রক্ষায় মশা নিধন জোরদার করতে হবে। ইতোমধ্যে ডেঙ্গু সংক্রমণ কমাতে মশা নিধনে জোর দেওয়ার জন্য সিটি করপোরেশনের কাছে চিঠি লেখা হয়েছে।’

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, ‘চট্টগ্রামে চলতি বছর এক হাজার ৪৬৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ ৬৮৬, মহিলা ৪২৪ ও শিশু ৩৫৪ জন। মারা গেছে ১৮ জন। এর মধ্যে নয় জনই শিশু। বাকীদের মধ্যে পুরুষ ছয় এবং মহিলা তিন জন।’

তিনি আরও বলেন, ‘এ বছর জানুয়ারিতে ৭৭, ফেব্রুয়ারিতে ২২, মার্চে ১২, এপ্রিলে ১৮, মে মাসে ৫৩, জুনে ২৮৩ ও জুলাইয়ে ৯৯৯ জন আক্রান্ত হয়েছে।’

/এসএন/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম