পদযাত্রা থেকে ফেরার পথে যুবদল নেতাকে পেটানোর অভিযোগ

ফেনী প্রতিনিধি
১৯ জুলাই ২০২৩, ০৯:১৪আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৯:১৭

ফেনী জেলা শহরে বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে বাড়ি ফেরার পথে সোনাগাজী পৌর শহরে নুরুল আফসার নামের ওয়ার্ড যুবদলের এক নেতাকে আওয়ামী লীগের কার্যালয়ে নিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। সোনাগাজী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ মিরাজ উদ্দিনের নেতৃত্বে এ হামলা করা হয় বলে ভুক্তভোগীর অভিযোগ। 

মঙ্গলবার (১৮ জুলাই) রাত ৮টার দিকে পৌর শহরের জিরো পয়েন্ট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহত যুবদল নেতা নুরুল আফসার ফেনী শহরে বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে ফিরছিলেন। পরে পুলিশের সহায়তায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

নুরুল আফসার বলেন, ‘বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে রাতে বাড়ি ফেরার পথে পৌর শহরের জিরো পয়েন্ট এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে নামার পর আমার পথ আটকান সোনাগাজী কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ মিরাজ উদ্দিনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন। তারা আমাকে টেনেহিঁচড়ে আওয়ামী লীগের কার্যালয়ে নিয়ে রড, লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। এতে আমার মাথা ফেটে যায়। আমার চিৎকার শুনে পাশের সড়ক থেকে সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় হামলাকারীরা ওই কার্যালয় থেকে বেরিয়ে যান।’

অভিযোগ অস্বীকার করে সোনাগাজী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ মিরাজ উদ্দিন বলেন, ‘সিএনজি স্ট্যান্ডে তুচ্ছ ঘটনার জেরে এক ব্যক্তিকে আওয়ামী লীগের কার্যালয়ে নিয়ে পিটিয়েছেন ছাত্রলীগের কর্মীরা। বিষয়টি শুনে দ্রুত কার্যালয়ে গিয়ে ওই ব্যক্তিকে তাদের হাত থেকে রক্ষা করি।’

সোনাগাজী মডেল থানার ওসি মো. খালেদ হোসেন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএন/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম