কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৭

কুড়িগ্রাম প্রতিনিধি
২১ জুলাই ২০২৩, ১১:০৫আপডেট : ২১ জুলাই ২০২৩, ১১:০৫

কুড়িগ্রামে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৭ আসামি গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্তসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত আসামি।

শুক্রবার (২১ জুলাই) সকালে জেলা পুলিশ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে জিআর ওয়ারেন্টে ১৪ জন, সিআর ওয়ারেন্টে ১২ জন, নিয়মিত মামলায় ৪ জন, সাজা ওয়ারেন্ট মূলে (সিআর ও জিআর ওয়ারেন্ট) ৪ জন, ৩৪ ধারায় একজন এবং পূর্বের মামলায় আরও ২ জনসহ ২৪ ঘণ্টায় মোট ৩৭ জন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, ‘জননিরাপত্তা বিবেচনায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। টেকসই নিরাপত্তা, জনগণের জানমাল রক্ষা ও অপরাধ নির্মূলে জেলা পুলিশ তৎপরতা অব্যাহত থাকবে।’

/এমএএ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি