মির্জা ফখরুল পাকিস্তানকে অনুকরণ করে নির্বাচনের দাবি করছেন: তথ্যমন্ত্রী

কুড়িগ্রাম প্রতিনিধি
২১ জুলাই ২০২৩, ১২:৪০আপডেট : ২১ জুলাই ২০২৩, ১৪:২৫

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাকিস্তানকে অনুকরণ করে নির্বাচনের দাবি করছেন।’ শুক্রবার (২১ জুলাই) সকালে কুড়িগ্রামে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় যোগ দেওয়ার আগে স্থানীয় সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের নির্বাচন হবে সংবিধানের আলোকে। বাংলাদেশের সংবিধানে আছে নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন পূর্ববর্তী সরকারের প্রধান। সুতরাং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকার প্রধান।’

বিশ্বের কয়েকটি দেশের উদাহরণ টেনে মন্ত্রী বলেন, ‘ওইসব দেশে নির্বাচনকালীন সরকার হয় সংবিধান অনুসারে। বাংলাদেশেও নির্বাচনের সময় সংবিধানের একচুলও ব্যত্যয় হবে না।’

বিএনপির চলমান আন্দোলন ও সাংগঠনিক অবস্থার সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘বিএনপি এখন হচ্ছে পা ভাঙা বাঘ, খাঁচায় বন্দি সিংহ। তারা গর্জন করতে পারে। তাদের অন্য কিছু করার সামর্থ্য নেই।’

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ  বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল এসেছে বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য। তাদের আসাটা ইতিবাচক।’

পরে জেলা পরিষদ হলরুমে আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন মন্ত্রী। সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, স্থানীয় সংসদ সদস্যরা ছাড়াও আওয়ামী লীগের জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
‘তথ্যই সবচেয়ে বড় শক্তি’
শিশু ধর্ষণের বিরুদ্ধে গড়ে ওঠা জনমতের ভিত্তিতে আরও কঠোর আইন সম্ভব: তথ্যমন্ত্রী
গণমাধ্যম কমিশন হলে সরকার ও মালিকপক্ষ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম