টিসিবির পণ্য মজুদের দায়ে ১ মাসের জেল

রাঙামাটি প্রতিনিধি
২৩ জুলাই ২০২৩, ১৬:৪৮ আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১৬:৪৮

রাঙামাটি শহরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য অবৈধভাবে মজুদ রাখায় এক দোকানিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৩ জুলাই) সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ দণ্ড দেন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার জানান, শহরের পৌরসভা এলাকার ইফাত স্টোরের মালিক মো. কামাল উদ্দিন টিসিবির পণ্য মজুদ করে বিক্রি করে আসছিলেন। অভিযানে ইফাত স্টোর থেকে ২৮ কেজি মশুর ডাল, ২৯ লিটার সয়াবিন তেল, ১০ কেজি চাল এবং বিভিন্ন নামে ২০টি অবৈধ টিসিবির কার্ড পাওয়া যায়।   

এ সময় টিসিবি পণ্য অবৈধ মজুদের অপরাধে ইফাত স্টোরের মালিক মো. কামাল উদ্দিনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

/এসএন/
সম্পর্কিত
খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি
এআইভিত্তিক বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা আধুনিক করছে টিসিবি
টিসিবির ট্রাক সেল: স্বল্প আয়ের পাশাপাশি মধ্যবিত্তদেরও অপেক্ষা
সর্বশেষ খবর
শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী
শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
সৌরজগতের বাইরের কোনও গ্রহের প্রথম রেডিও সংকেত শনাক্ত, নেপথ্যে কী?
সৌরজগতের বাইরের কোনও গ্রহের প্রথম রেডিও সংকেত শনাক্ত, নেপথ্যে কী?
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম