টিসিবির উপকারভোগী নির্ধারণের পদ্ধতি জানতে চেয়েছে সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২৪, ১৭:৪৫আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ২০:২১

দেশের প্রায় এক কোটি উপকারভোগীর কাছে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ উপকারভোগী পরিবার কীভাবে নির্বাচন করা হয়েছে তা জানতে চেয়েছে সংসদীয় কমিটি। হালনাগাদ তালিকা সংগ্রহ করে কমিটির কাছে পাঠানোর সুপারিশ করেছে।

সোমবার (‌১ এপ্রিল) জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সূত্রে জানা গেছে, বৈঠকে টিসিবির কার্যক্রম সম্পর্কে প্রতিবেদন কমিটির কাছে উপস্থাপন করা হয়। সেখানে বলা হয়, ২০২২ সালের মার্চ থেকে প্রতি মাসে সারা দেশের নিম্ন আয়ের প্রায় এক কোটি পরিবারের মাঝে গত ২৮ মার্চ পর্যন্ত ২ কোটি লিটার ভোজ্য তেল, ২০ হাজার মেট্রিক টন মসুর ডাল, ১০ হাজার মেট্রিক টন চিনি বিক্রি করে আসছে। রমজানে ছোলা ও খেজুর ভর্তুকি মূল্যে বিক্রি করা হয়।

জানতে চাইলে কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, বর্তমানে অগ্রাধিকার তালিকা ধরেই উপকারভোগীদের তালিকা করা হয়েছে। সেটা আমরা আবার খতিয়ে দেখতে বলেছি। পরিসংখ্যান অধিদফতর তালিকা করেছেন সেটার সঙ্গে মিলিয়ে নিতে বলেছি। কোনও উপকারভোগী চিহ্নিত করার সময় নিম্ন আয়ের মানুষ যাতে পায় সেই ব্যবস্থা নিতে বলেছি।

প্রতি ইউনিয়নে যাতে টিসিবির ডিলার থাকে এমন সুপারিশও সংসদীয় কমিটি করেছে বলে জানান কমিটির সভাপতি। তিনি বলেন, টিসিবির কার্যক্রম জোরদার করার জন্য আমরা সুপারিশ করেছি। আমরা দ্রুত টিসিবির স্মার্ট কার্ড চালু করার জন্য বলেছি। সেখানে একজনের মাল আরেকজন যেন নিতে না পারে সেজন্য চেহারা শনাক্ত করার পদ্ধতি রাখার কথা বলেছি।

কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য আশরাফ আলী খান খসরু, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, আলাউদ্দিন আহম্মদ চৌধুরী, সিদ্দিকুর রহমান পাটোয়ারি, আনোয়ারুল আশরাফ খান এবং নাজমা আক্তার।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
১০০ বই ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ 
টিসিবির ট্রাক সেল: স্বল্প আয়ের পাশাপাশি মধ্যবিত্তদেরও অপেক্ষা
আজ থেকে টিসিবির ট্রাক সেল শুরু, কত টাকায় মিলবে তিন পণ্য
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম