এসআইয়ের বিরুদ্ধে যুবককে থানায় আটকে রেখে টাকা নেওয়ার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
২৩ জুলাই ২০২৩, ১৯:৫৯আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১৯:৫৯

এক যুবককে আটকে রেখে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে টাঙ্গাইলের ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. লিটন মিয়ার বিরুদ্ধে। এ ঘটনার পরে তাকে রবিবার (২৩ জুলাই) পার্শ্ববর্তী বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় বদলি করা হয়েছে।

এর আগে ঘুষ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ দেন ভুক্তভোগী যুবকের বাবা আব্দুল আলীম।

জানা গেছে, গত সোমবার রাতে পূর্ব ভূঞাপুর এলাকার বাসিন্দা কলেজছাত্র সাদেককে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে চোর সন্দেহে আটক করেন এসআই লিটন। পরে তাকে থানায় অন্য আসামিদের সঙ্গে বন্দি করে রাখা হয়। মঙ্গলবার বিকালে তার বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ছেড়ে দেন। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা প্রতিকার চেয়ে শনিবার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর এসআই লিটনকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় বদলির আদেশ দেওয়া হয়। ৪৫২৮/১(৩) (আরওআই) স্মারকের বদলির আদেশে বলা হয়, আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে।

অভিযোগের বিষয়ে এসআই লিটন মিয়া বলেন, ‘এখানে দীর্ঘদিন হয়ে গেছে, তাই অন্য থানায় বদলি করা হয়েছে। সাদেক নামে ওই ছেলেকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছিল। পরে প্রমাণিত না হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে কোনও টাকার লেনদেন হয়নি।’

এ বিষয়ে জানতে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলামকে ফোন করা হলেও তিনি ধরেননি।

জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ‘লিটনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। সেটির তদন্ত হচ্ছে। তদন্তকালে এসআই লিটন মিয়াকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় বদলি করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাকে সেখানে যোগদান করতে বলা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম