ট্রেন থেকে পড়ে কিশোর হকারের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
২৪ জুলাই ২০২৩, ২০:৪৩আপডেট : ২৪ জুলাই ২০২৩, ২০:৪৩

বগুড়ার আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে পড়ে আল আমিন (১২) নামে এক কিশোর হকারের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ছাতিয়ানগ্রাম রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বেলা ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হকার আল আমিন গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা মাঝগ্রামের বাসিন্দা। বাড়িতে সৎমায়ের নির্যাতন থেকে বাঁচতে সে ট্রেনে ফেরি করে চকলেট, চিপস ও অন্যান্য জিনিস বিক্রি করে আসছে। রাতে যেখানে সুযোগ পায় সেখানেই ঘুমায়। সোমবার সকালে কুড়িগ্রাম ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে জয়পুরহাট বা আক্কেলপুর স্টেশন থেকে ওঠে। বেলা ১১টার দিকে ট্রেনটি বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম রেল স্টেশন এলাকায় পৌঁছে। এ সময় সে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা ফসকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে বেলা ১টার দিকে তার মৃত্যু হয়।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তার পরিচয় নিশ্চিত হতে সোমবার বিকালে সাদুল্যাপুর থানায় মেসেজ পাঠানো হয়েছে। লাশ থানায় আনা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম