ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি
২৮ জুলাই ২০২৩, ১৭:৩৫আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১৭:৩৫

মানিকগঞ্জে বালুদস্যুদের হাত থেকে ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (২৮ জুলাই) সকালে আন্ধারমানিক এলাকায় কালিগঙ্গা নদীর পারে আন্ধারমানিক ও জয়নগরবাসী এ কর্মসূচির আয়োজন করেন। 

মানববন্ধনে বক্তব্য দেন এলাকার কৃষক ফইজুদ্দিন আহামেদ, কৃষক আব্দুল মালেক, কৃষক আমিনুর ইসলাম, কৃষক আব্দুল সামাদ এবং কৃষক মো. হাবিব প্রমুখ। 

তারা বলেন, গত এক থেকে দেড় মাস ধরে আন্ধারমানিক ও জয়নগর এলাকা দিয়ে বয়ে যাওয়া কালিগঙ্গা নদীতে ২৫-৩০টি ড্রেজার বসিয়ে বালু উত্তলন করছেন বালুদস্যুরা। সে বালু বাল্কহেডে করে নিয়ে যাচ্ছে। এতে নদীর তলে অনেক গহীণ হয়ে গেছে। সে কারণে নদী পারের ফসলি জমি ভেঙ্গে নদীতে বিলিন হয়ে যাচ্ছে। ইতোমধ্যে কৃষকদের ধান, পাট, ভূট্টা ও সবজিসহ প্রায় ২৫ বিঘা জামি নদী গর্ভে বিলিন হয়ে গেছে।

তারা আরও বলেন, এখনই যদি বালু উত্তলন বন্ধ না হয়, তাহলে এই দুটি গ্রামসহ মসজিদ, স্কুল, হাসপাতাল, সেতু, রাস্তা ও কবরস্থান নদীগর্ভে বিলিন হয়ে যাবে। এলাকাবাসী তাদের বসতভিটা ও ফসলি জমি রক্ষায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়রকে এই বিষয়ে কয়েক হাজার গ্রামবাসীর স্বাক্ষরিত একটি আবেদনের মাধ্যেমে জানিয়েছে।

এই বিষয়ে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু মোহাম্মদ নাহিদ বলেন, ‘নদী থেকে বালু উত্তোলন করার কারণে আগমী দুই মাসের মধ্যে আমার এই ওয়ার্ড নদী গর্ভে বিলিন হয়ে যাবে। প্রতিদিন আন্ধারমানিক ও জয়নগর এলাকার কালিগঙ্গা নদী থেকে ড্রেজার দিয়ে বালু কেটে ৫০-৬০টি বাল্কহেডের মাধ্যেমে নিয়ে যাচ্ছে। এই বিষয়টি ঊর্ধ্বতন কর্মকতাদের একাধিকবার জানানো হলেও আশানুরূপ কিছুই হচ্ছে না।’

এ বিষয়ে মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার বলেন, ‘এলাকাবাসীর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএন/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম