চিকিৎসা নিতে এসে হাসপাতালের সিঁড়িতে ডেঙ্গু রোগীর মৃত্যু

ভোলা প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৩, ১৫:১৩আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১৫:১৩

ভোলার চরফ্যাশনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাজেরা বেগম (৩৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২ আগষ্ট) রাত ৮টার দিকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে মারা যান তিনি। ভোলা জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রথম নারীর মৃত্যুর ঘটনা এটি।

হাজেরা বেগমের বাড়ি চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা এলাকার নীলকমল ইউনিয়নে। 

হাজেরা বেগমের ভাই লোকমান জানান, গত ৩০ জুলাই হাজেরা বেগমের ডেঙ্গু শনাক্ত হয়। তাকে ডাক্তার দেখিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর বুধবার হঠাৎ তার শরীর অস্বাভাবিকভাবে ফুলে উঠে। পরে স্বজনরা চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের সিঁড়ির ওপরে উঠার সময়ে খিচুনি উঠে তিনি সেখানেই পড়ে মারা যান।

চরফ্যাশন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোভন বসাক বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসার আগেই ওই নারী মারা গেছেন। আগে কোনও হাসপাতালে তার ডেঙ্গু পরীক্ষা হয়েছে কিনা তা জানি না। এ পর্যন্ত চরফ্যাশনে ১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।’

ভোলার সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান বলেন, ‘ভোলায় দ্রুত ডেঙ্গু রোগী বাড়ছে। এ জন্য মানুষকে আরও বেশি সচেতন হতে হবে।’

এর আগে গত ২১ জুলাই বুধবার ভোলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. রাজিব নামে এক যুবকের প্রথম মৃত্যু হয়।

/এসএন/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি