সাতক্ষীরায় নাশকতার মামলায় বিএনপি ও জামায়াতের ৯৩ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। বৃধবার রাতে জেলার বিভিন্ন থানায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
কালিগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান জানান, পুলিশ বুধবার রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সোহেল রানা, রতনপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও ইউপি সদস্য আব্দুল কাদের, ধলবাড়িয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ওসমান গনি, বিষ্ণুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, তারালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি জাকির হোসেন, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সাইফুল ইসলামসহ অনেককে আটক করেছে।
সাতক্ষীরার আদালতের পুলিশ পরিদর্শক অমল বিশ্বাস জানান, নাশকতার মামলায় জেলার বিভিন্ন থানায় আটক বিএনপি ও জামায়াতের ৯৩ নেতাকর্মীকে বৃহস্পতিবার বিকালে কারাগারে পাঠানো হয়েছে।









