রাঙামাটিতে ভারী বর্ষণে ৩৮১ বাড়িঘর ক্ষতিগ্রস্ত

রাঙামাটি প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৩, ১৪:৫৬আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৬:৩১

রাঙামাটিতে টানা সাত দিনের মাঝারি ও ভারী বর্ষণে পাহাড় ধসে ৩৮১ বসতঘর ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আহত হয়েছে ১০ জন। এদিকে মঙ্গলবার (৮ আগস্ট) সকালে ভারী বর্ষণে বাঘাইছড়ি, জুরাছড়ি, বিলাইছড়ি ও বরকল উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৩০ হাজার মানুষ।

জেলার আবহাওয়া অফিসের তথ্য মতে, গতকাল সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৬৮.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৬.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ভারী বর্ষণে পাহাড় ধসে ৩৮১ বসতঘর ধসে ক্ষতিগস্ত হয়েছে সকালে শহরের রিজার্ভমুখসহ কয়েকটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে কোতোয়ালি থানা পুলিশ ১৭ পরিবারের ৬০ জনকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা করে।

রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, ‘টানা বর্ষণে রাঙামাটি-চট্টগ্রাম, রাঙামাটি-খাগড়াছড়ি এবং রাঙামাটি বান্দরবান সড়কের বিভিন্ন পয়েন্টে ৪৪টি স্থানে পাহাড় থেকে মাটি ধসে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছি।’

ভারী বর্ষণে চলাচলের রাস্তা ‍ডুবে গেছে রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, ‘জেলায় এ পর্যন্ত ২৩৫ স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ৩৮১টি বসতঘর ধসে গেছে। ২৪২টি আশ্রয়কেন্দ্রে সাড়ে তিন হাজার মানুষ অবস্থান করছে। পাহাড় ধসে প্রাণহানি না হলেও আহত হয়েছেন ১০ জন।’

/এসএন/এমওএফ/
সম্পর্কিত
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
এক ঘূর্ণিঝড়ে নিয়ে গেছে ১১০০ কোটি টাকা, কেমন আছেন সাইদুলরা
এখনও ক্ষতিপূরণের অপেক্ষায় ভুক্তভোগীরা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম