উখিয়া ক্যাম্পে ছুরিকাঘাতে আরসার সাবেক সদস্য নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 
১০ আগস্ট ২০২৩, ১৫:৪৮আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১৫:৪৮

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মুফতি মো. জামাল নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে, এ হত্যাকাণ্ডের সঙ্গে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা জড়িত। 

আমর্ড পুলিশ বয়াটালিয়নের (এপিবিএন)-৮-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর জানান, বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে উপজেলার বালুখালীর ১১ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। 

তিনি বলেন, ‘সকালে ক্যাম্পে অজ্ঞাতনামা ৩-৪ জন মুফতি জামালকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে তাকে পুলিশের সহায়তায় ক্যাম্প-১২ এর ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘মুফতি জামাল আগে আরসার সক্রিয় সদস্য ছিল। হয়তো তাদের মধ্য কোন্দলের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। এই ঘটনায় ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ক্যাম্প এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

ক্যাম্পের বাসিন্দা মো. রেদোয়ান বলেন, ‘নিহত জামাল আমার মামা হয়। দীর্ঘদিন তিনি আরসার সঙ্গে কাজ করেছিল। কিন্তু নিজের ভুল বুঝতে পেরে তাদের (আরসার) থেকে বেরিয়ে আসে। এই কারণে তারা (আরসার) তাকে হত্যা করেছে।’

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘এক রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযান চলছে।’

/এসএন/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
নরসিংদীতে দুই হিজড়াকে ছুরিকাঘাত, একজনের মৃত্যু
বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে ১ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম