সাঈদীকে নিয়ে পুলিশ কর্মকর্তার ফেসবুক পোস্ট, পার্বত্য জেলায় বদলি

রাজশাহী প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৩, ২৩:৪৭আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ২৩:৪৭

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কোর্ট ইন্সপেক্টর খাইরুল ইসলামকে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পার্বত্য জেলায় বদলি করা হয়েছে ।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) পুলিশ সদর দফতরের নির্দেশে তাকে বদলি করা হয়।

জানা গেছে, গত ১৪ আগস্ট দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ওইদিন রাতেই পুলিশ ইন্সপেক্টর খাইরুল ইসলাম শোক জানিয়ে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দেন। তাতে তিনি লেখেন, ‘কোরআনের পাখি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী হুজুর আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন।’

পুলিশ ইন্সপেক্টর খাইরুলের ফেসবুক পোস্টটি নজরে আসার পর আরএমপি কমিশনার বিজয় বিপ্লব তালুকদার বিষয়টি তদন্তের নির্দেশ দেন সাইবার ক্রাইম ইউনিটকে। তবে পোস্টটি দেওয়ার কিছুক্ষণ পরই তা ডিলিট করে দেন খাইরুল।

এদিকে, আরএমপির সাইবার ইউনিটের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) উৎপল কুমার চৌধুরী তদন্তে নিশ্চিত হয়েছেন ইন্সপেক্টর খাইরুলের ফেসবুক আইডি থেকেই পোস্টটি প্রকাশ করা হয়েছিল। বুধবার (১৬ আগস্ট) তিনি পুলিশ কমিশনার বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা জানান, তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইন্সপেক্টর খাইরুল ইসলাম মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত এক জামায়াত নেতাকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে অসদাচরণ করেছেন। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তিনি পুলিশ বিভাগে কর্মরত একজন সরকারি কর্মকর্তা। এ ধরনের পোস্ট সরকারি চাকরিবিধি ও শৃঙ্খলা পরিপন্থী। বুধবারই পুলিশ সদর দফতরে তদন্ত প্রতিবেদনটি পাঠিয়ে দেন মহানগর পুলিশ কমিশনার বিজয় বিপ্লব তালুকদার। বৃহস্পতিবার পুলিশ সদর দফতর থেকে ইন্সপেক্টর খাইরুলকে বদলির আদেশ জারি করা হয়।

আরএমপির অপরাধ ও শৃঙ্খলা শাখার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত কমিশনার বিজয় বসাক জানান, ইন্সপেক্টর খাইরুল ইসলামের ফেসুবক পোস্টটি নিয়ে তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত প্রতিবেদনসহ এ বিষয়ে করণীয় নির্দেশনা পেতে আরএমপি থেকে পুলিশ সদর দফতরে পাঠানো হয়েছিল। সেখান থেকেই তাকে বদলির নির্দেশ আসে।

ঘটনার বিষয়ে পুলিশ পরিদর্শক খাইরুল ইসলাম জানান, তিনি সরল মনে পোস্টটি দিয়েছিলেন। পরে বুঝতে পারেন সেটি দেওয়া তার ঠিক হয়নি। কিছু সময় পর তিনি পোস্টটি ডিলিট করে দেন। এ বিষয়ে আর কোনও মন্তব্য করতে তিনি রাজি হননি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের