ময়মনসিংহে ৮ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

ময়মনসিংহ প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৩, ০০:২১আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০০:২১

ময়মনসিংহে আট ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। জানা গেছে, মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন– নান্দাইল উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাছুম পারভেজ রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক রবিন রহমান, নান্দাইল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক এসএম খায়রুল ইসলাম, সাইফ উদ্দিন আহমেদ, শেরপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক আবুল বাশার, জাহাঙ্গীরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমন হাসান, বেতাগৈর ইউনিয়ন ছাত্রলীগ সহ-সভাপতি হুমায়ুন কবির, চন্ডিপাশা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি খায়রুল ইসলাম মামুন।

নাম প্রকাশ না করার শর্তে জেলা ছাত্রলীগের এক নেতা বলেন, ‘দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর আট ছাত্রলীগ নেতা তাকে নিয়ে ফেসবুক পোস্ট দেন। সে কারণে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।’

ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, ‘দল ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আট ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের স্থায়ী বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি